Solar Eclipse 2026 lucky zodiac signs: সূর্যগ্রহণে ভাগ্যবদল ৩ রাশির! লক্ষ্মীলাভ কাদের, কারা সতর্ক থাকবেন?

Solar Eclipse 2026 Rashifal: আগামী ১২ অগস্ট হতে চলা বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের প্রভাবে ভাগ্য বদলাতে চলেছে ৩ রাশির। এই গ্রহণের জেরে কোন কোন রাশির জীবনে ধনযোগ তৈরি হবে, কাদের থাকতে হবে সাবধানে? জেনে নিন জ্যোতিষ গণনা।

Solar Eclipse 2026 lucky zodiac signs: সূর্যগ্রহণে ভাগ্যবদল ৩ রাশির! লক্ষ্মীলাভ কাদের, কারা সতর্ক থাকবেন?
কী বলছে জ্যেতিষশাস্ত্র?Image Credit source: Gemini Ai

Jul 08, 2026 | 8:20 AM

মহাজাগতিক নিয়মে আবারও বদলাতে চলেছে আকাশের চাকা। আগামী ১২ অগস্ট মহাকাশে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ (Solar Eclipse)। জ্যোতিষ গণনা অনুযায়ী, চন্দ্রের মালিকানাধীন কর্কট রাশিতে (Cancer) হতে চলা এই গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে সনাতন বিশ্বাস বলছে, দৃশ্যমান না হলেও মহাজাগতিক এই ঘটনার প্রভাব কম-বেশি সমস্ত রাশির ওপর পড়তে বাধ্য এবং এর রেশ প্রায় ১৫ দিন পর্যন্ত বজায় থাকতে পারে।

জ্যোতিষীদের মতে, এই সূর্যগ্রহণের জেরে কোনও কোনও রাশির জাতকদের ভাগ্যে যেমন ধনযোগ ও সাফল্যের দরজা খুলে যেতে পারে, তেমনই আবার বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে এই সময় চরম মানসিক অশান্তি ও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে সব মেঘ কেটে মূলত তিন রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের আলো আসতে চলেছে। দেখে নেওয়া যাক তালিকায় কারা রয়েছেন।

মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের জন্য এই গ্রহণ বড় চমক নিয়ে আসতে পারে। আর্থিক উন্নতির এক বিরাট সম্ভাবনা তৈরি হতে চলেছে আপনাদের জীবনে। আয়ের নতুন পথ খোলার প্রবল যোগ রয়েছে। তবে পকেটে টাকা এলেও একটা বিষয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে। নিজের কথাবার্তায় দারুণ সংযম বজায় রাখুন, না হলে তৈরি হওয়া সুযোগ হাতছাড়া হতে পারে।

কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আচমকা শেষ হয়ে যাওয়ার যোগ রয়েছে। শুধু তাই নয়, নতুন কোনও সূত্র থেকে অর্থপ্রাপ্তির পথ সুগম হবে। যার ফলে আর্থিক পরিস্থিতি আগের চেয়েও অনেকখানি মজবুত হবে।

মীন রাশি (Pisces)
মীন রাশির জাতকরা এই সময় কর্মক্ষেত্রে বড়সড় সাফল্য পেতে পারেন। অফিসে পদোন্নতি বা ব্যবসায় লাভের মুখ দেখার পাশাপাশি ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো কোনও বড় সুখবর আসতে পারে আপনার ঝুলিতে।

বাকিদের কপালে কী আছে?

এই তিন রাশির ভাগ্য খুললেও বৃষ, বৃশ্চিক ও কুম্ভ, এই তিন রাশির জাতকদের জন্য গ্রহণের ফল সামগ্রিকভাবে মিশ্র হতে চলেছে। কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে এরা ইতিবাচক ফল পাবেন এবং ভাগ্যের জোরে শত্রুদের ওপর জয়লাভ করলেও, স্বাস্থ্য নিয়ে চরম সচেতন থাকতে হবে। এই সময়ে কোনও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

Follow Us