Sawan Mahadev Temple: মাঝরাতে বেজে ওঠে ঘণ্টা, ভক্তদের কথা শোনেন খোদ মহাদেব, এই মন্দিরের গল্প গায়ে কাঁটা দেয়

Mysterious temple bells: গহীন বনে লুকিয়ে রয়েছে গা ছমছমে রহস্য। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে এই মন্দির প্রাঙ্গণে আপনা থেকেই বেজে ওঠে ভারী ঘণ্টা! বিজ্ঞান একে হাওয়ার কম্পন বা প্রাকৃতির খেলা বললেও, ভক্তদের মনে গভীর বিশ্বাস, নিশিরাতে নিঝুম প্রাঙ্গণে সাক্ষাৎ মহাদেবই নিজের উপস্থিতি জানান দেন।

Sawan Mahadev Temple: মাঝরাতে বেজে ওঠে ঘণ্টা, ভক্তদের কথা শোনেন খোদ মহাদেব, এই মন্দিরের গল্প গায়ে কাঁটা দেয়
কারণ কী?Image Credit source: Getty Images

Jul 22, 2026 | 3:43 PM

এক বিস্তীর্ণ অরণ্য। চারপাশে পাহাড়ের নিঃশব্দ নীরবতা, প্রকাণ্ড সব গাছের ঘন ছায়া আর এক অদ্ভুত গাছছমছমে পরিবেশ। সেই নিঝুম নির্জনতায় কান পাতলেই নাকি ভেসে আসে এক শিহরণ জাগানো অভিজ্ঞতা! স্থানীয়দের মুখে মুখে ফেরা গল্প অনুযায়ী, দিনের আলো নিভতেই নাকি সেই নির্জন প্রাঙ্গণে আপনা থেকেই বেজে ওঠে মন্দিরের ভারী ঘণ্টা! অন্ধকার নামলেই কে বা কারা বাজায় সেই ঘণ্টা? কোনও অদেখা অলৌকিক শক্তি নিশিরাতে নিঝুম প্রাঙ্গণে ঘন্টা বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেয়? নাকি এই অদ্ভুত শব্দের পেছনে লুকিয়ে রয়েছে প্রকৃতির কোনও অন্য খেলা?

 

ব্যাপারটা খোলসা করে বলা যাক। রহস্যে ঘেরা এই কৌতূহলের কেন্দ্রবিন্দু ছত্তিশগড় (Chhattisgarh) রাজ্যের গরিয়াবন্দ জেলার পাহাড় আর জঙ্গলের কোলে লুকিয়ে থাকা অত্যন্ত প্রাচীন গুপ্তেশ্বর মহাদেব (Gupteshwar Mahadev) মন্দির। এই স্থানটি শুধু একটি সাধারণ আধ্যাত্মিক কেন্দ্রই নয়, অ্যাডভেঞ্চার ও রহস্যপ্রেমী পর্যটকদের কাছেও এক বিরাট আকর্ষণ। স্থানীয় বাসিন্দারা দীর্ঘকাল ধরে দাবি করে আসছেন, রাতের বেলা যখন মন্দিরের ভারী দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়, শিকল তুলে দেওয়া হয়, এবং মানুষের চিহ্ন অবধি থাকে না, ঠিক তখনই নাকি মন্দির প্রাঙ্গণ থেকে ভেসে আসে মন্দিরের ঘন্টার সুস্পষ্ট আওয়াজ।

কিন্তু এর পেছনে আসল কাহিনি কী? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তদের একাংশ এটিকে সাক্ষাৎ ভগবান শিবের বা মহাদেবের নিজস্ব দিব্য উপস্থিতির পরম অনুভূতি বলেই মনে করেন। বিশ্বাস করা হয়, দেব-দেবীর বাসস্থানে এক স্বর্গীয় শক্তির আগমন ঘটে। শাস্ত্র মতে, শিবমন্দিরে ঘণ্টার এই পবিত্র ধ্বনি চারপাশের সমস্ত ক্ষতিকর ও নেতিবাচক শক্তিকে দূর করে মনকে এক অদ্ভুত অম্লান শান্তিতে ভরিয়ে দেয়। জ্যোতিষশাস্ত্রবিদ ও পণ্ডিতদের মতে, এমন প্রাচীন ও পবিত্র তীর্থস্থানে বিশেষ কিছু আধ্যাত্মিক শক্তি পুঞ্জীভূত থাকে, যা ভক্তদের মননে এক গভীর প্রভাব ফেলে।

তবে বিজ্ঞানের চোখ অবশ্য বিষয়টিকে একটু অন্যভাবে বিচার করতে চায়। বিজ্ঞানীদের মতে, পাহাড়ি অঞ্চলের তীব্র হাওয়া, ধাতুর ভৌতিক কম্পন কিংবা প্রকৃতির স্বাভাবিক ধ্বনি অনেক সময় ঘণ্টার আওয়াজের মতো ভ্রম তৈরি করতে পারে। যদিও এই তত্ত্বের কোনও বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি, তবুও ভক্তদের বিশ্বাসে এতটুকুও চির ধরেনি।

বিশেষ করে পবিত্র শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রির পুণ্য তিথিতে এই মন্দিরের ছবিটা পুরোপুরি বদলে যায়। অগণিত ভক্তের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধুই এক ঘটি জল ঢালতে, মহা ধুমধামে চলে জলাভিষেক আর রুদ্রাভিষেক। ভক্তদের বিশ্বাস, এই ধামে মন থেকে মানত করলে তা নাকি সরাসরি মহাদেবের কাছে পৌঁছয়।

বিজ্ঞান আর বিশ্বাসের এই অনন্ত টানাপোড়েন চলতেই থাকে। তবে সব তর্ক বিতর্ক পেরিয়ে, ছত্তিশগড়ের গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের এই নিশিরাতের রহস্য আজও প্রতিটি পথচলতি মানুষ ও দর্শনার্থীর হৃদয়ে এক অদ্ভুত কৌতূহল, ভীতি আর শিহরণ জাগিয়ে রাখে।

Follow Us