Bangla NewsSpiritual Vastu Tips: Things You Should Never See After Waking Up in the Morning As Per Astrology
Avoid Seeing in Morning: ঘুম থেকে উঠেই এই জিনিস দেখলে দিনটা খারাপ যাবে
Astrology Tips: সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি দেখা উচিত আর কোনগুলি নয়? অনেকেই বলেন, দিনের শুরুটা যদি সুন্দর আর ইতিবাচক হয়, তবে পুরো দিনটাই বেশ ভালো কাটে। মনের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করে, যা সব কাজে সাফল্য এনে দিতে পারে। জ্যোতিষবিদদের মতে ঘুম ভাঙার পর অজান্তেই যদি এমন কিছু জিনিসের দিকে নজর চলে যায়, যা জ্যোতিষ মতে অশুভ, তবে কিন্তু পুরো দিনটাই মাটি হতে পারে। সকালে ঘুম থেকে উঠে কী কী দেখা উচিত নয় জেনে নিন।
অনেকেই বলেন, দিনের শুরুটা যদি সুন্দর আর ইতিবাচক হয়, তবে পুরো দিনটাই বেশ চনমনে কাটে। মনের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করে, যা সব কাজে সাফল্য এনে দিতে পারে। কিন্তু ঘুম ভাঙার পর অজান্তেই যদি এমন কিছু জিনিসের দিকে নজর চলে যায়, যা জ্যোতিষ মতে অশুভ, তবে কিন্তু পুরো দিনটাই মাটি হতে পারে। শুধু মেজাজ খিটখিটে হওয়াই নয়, এর জেরে নষ্ট হতে পারে ভাগ্যও। বাস্তুবিদদের মতে, অনেকেই ঘুম থেকে উঠেই তড়িঘড়ি রান্নাঘরের দিকে ছোটেন, কিন্তু সেখানে গিয়ে এমন কিছু ভুল কাজ করে ফেলেন বা এমন কিছু জিনিস দেখে ফেলেন, যা ডেকে আনে চরম ক্ষতি।
জ্যোতিষী ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, সকালবেলা বিছানা ছাড়ার পর বিশেষ কিছু জিনিস দেখা একেবারেই অনুচিত। আসুন জেনে নেওয়া যাক দিনের শুরুতে কোন জিনিসগুলি এড়িয়ে চলবেন এবং কোনগুলি দেখলে ভাগ্যের উন্নতি হবে।
সকালে ঘুম থেকে উঠে ভুলেও যা দেখবেন না:
আয়নায় মুখ দেখা: অনেকেরই অভ্যাস থাকে ঘুম থেকে উঠেই প্রথমে আয়নায় নিজের মুখ দেখার। বাস্তু অনুযায়ী, এটি অত্যন্ত অশুভ। ঘুমন্ত শরীরে যে নেতিবাচক শক্তি থাকে, তা আয়নায় প্রতিফলিত হয়ে আমাদের ওপর কুপ্রভাব ফেলে।
এঁটো বাসনপত্র: রাতে সিঙ্কে এঁটো বাসন জমিয়ে রাখা এমনিতেই বাস্তুর পরিপন্থী। তবে যদি জমেও থাকে, সকালে ঘুম থেকে উঠেই সেই এঁটো বাসনের দিকে তাকানো বা তা মাজতে বসা একদমই উচিত নয়।
বন্ধ ঘড়ি: ঘরে কোনও বন্ধ ঘড়ি থাকলে তা দুর্ভাগ্য ডেকে আনে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভুলেও যেন বন্ধ ঘড়ির দিকে নজর না যায়, তা খেয়াল রাখুন। সম্ভব হলে দ্রুত সেটি সারিয়ে নিন বা সরিয়ে দিন।
ফাঁকা জিনিসপত্র: সকাল সকাল কোনও খালি বা ফাঁকা জিনিস দেখা ঠিক নয়। যেমন ফাঁকা জলের পাত্র বা খালি মানিব্যাগ। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগেই এগুলি চোখের আড়াল করা বুদ্ধিমানের কাজ।
মাকড়সার জাল: ঘরের কোণে মাকড়সার জাল থাকলে তা পজিটিভ এনার্জি আটকে দেয়। সকালে ঘুম থেকে উঠে মাকড়সার জাল দেখা অমঙ্গল ডেকে আনে।
খারাপ জিনিসগুলো এড়িয়ে চলার পাশাপাশি সকালবেলা কিছু বিশেষ জিনিস দেখলে সারা দিনটা চমৎকার কাটতে পারে। যেমন—
উদীয়মান সূর্য: সকালে উঠে যদি সূর্যের দর্শন মেলে, তবে শরীরে ও মনে দারুণ পজিটিভ শক্তির সঞ্চার হয়।
দেবতার মূর্তি: ঘুম ভেঙে ভগবানের ছবি বা মূর্তি দেখলে মন শান্ত থাকে এবং পজিটিভ ভাইব পাওয়া যায়।
সবুজ গাছপালা: সকালে উঠে সবুজ গাছ দেখলে চোখ এবং মন দুই-ই জুড়োয়, তবে খেয়াল রাখবেন গাছটি যেন কাঁটাযুক্ত না হয়।
গরু ও পাখির ডাক: সকালে গরুর দেখা পাওয়া এবং পাখিদের কলকাকলি শোনা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়।