
রাতে ঘুমানোর পর স্বপ্নে (Dream) কত কিছুই তো আসে, কখনও কোনও আনন্দের দৃশ্য, কখনও বা ভয়ের। কিন্তু স্বপ্নে যদি নিজের বা কাছের মানুষের মৃত্যু (Death) হতে দেখা যায়, তবে ঘুম ভাঙার পর বুক কেঁপে ওঠা খুব স্বাভাবিক। মনে প্রশ্ন জাগে, তবে কি কোনও অশুভ কিছু ঘটতে চলেছে? ভয় পেয়ে অমঙ্গলের চিন্তা করার কোনও দরকার নেই। স্বপ্নশাস্ত্র এবং আধুনিক মনস্তত্ত্ব কিন্তু একেবারেই অন্য কথা বলছে।
স্বপ্নের মৃত্যু দেখার অর্থ সবসময় খারাপ নয়। জ্যোতিষ ও মনোবিদদের মতে, স্বপ্নে মৃত্যু দেখার মানে হল পুরনোর বিদায় এবং নতুন কোনও অধ্যায়ের শুরু। এটি আপনার জীবনের কোনও বদল, খারাপ অভ্যাস ত্যাগের সংকেতও হতে পারে।
কার মৃত্যু আপনি কীভাবে দেখছেন, তার ওপর নির্ভর করে এই সংকেত:
বয়স্ক মানুষের মৃত্যু: স্বপ্নে কোনও প্রবীণ মানুষের মৃত্যু দেখার অর্থ হল, নিজের কোনও পুরনো ও খারাপ অভ্যাস ছেড়ে দেওয়ার সময় এসেছে।
সন্তানের মৃত্যুর স্বপ্ন: সন্তান কঠিন কোনও পরিস্থিতির মধ্য দিয়ে গেলে বা দূরে চলে গেলে অনেক বাবা-মা এমন স্বপ্ন দেখেন। এটি আদতে সন্তানের হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পাওয়ার আকুলতা।
বাবা-মায়ের মৃত্যু: জীবিত বাবা-মাকে স্বপ্নে মারা যেতে দেখলে বুঝবেন, তাঁদের হারিয়ে ফেলার একটা গোপন ভয় আপনার মনে কাজ করছে। আর মৃত বাবা-মাকে আবার স্বপ্নে দেখলে বুঝতে হবে, আপনি মন থেকে তাঁদের স্মৃতি ও সান্নিধ্য খুব মিস করছেন।
জীবনসঙ্গীর মৃত্যু: স্বামী বা স্ত্রীর মৃত্যু দেখার অর্থ হল, সম্পর্কে কিছু একটা অভাব রয়েছে। মনে কোনও অপূর্ণ চাওয়া রয়ে যাওয়ার প্রতিচ্ছবি হতে পারে এই স্বপ্ন।
প্রিয় বন্ধুর মৃত্যু: বন্ধুর মৃত্যু দেখার অর্থ, আপনাদের সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে। আপনি মনে মন ভীষণ কষ্ট পাচ্ছেন এবং সেই পুরনো বন্ধুত্ব আবার ফিরে পেতে চাইছেন।