Athletics: ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ডের বন্যা, নজর কাড়ছেন বাংলার অ্যাথলিটরা!

State Athletics Championship: কলকাতার সাই কমপ্লেক্সে শুরু হয়েছে ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই তৈরি হয়েছে তিনটি নতুন মিট রেকর্ড। ১৪২৩ জন অ্যাথলিটের অংশগ্রহণে জমে উঠেছে প্রতিযোগিতা। নজর কাড়ছে ইস্টবেঙ্গল।

| Edited By: Moumita Das

Jul 11, 2026 | 2:31 PM

1 / 8
কলকাতার সাই কমপ্লেক্সে শুরু হল ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মোট ১৪২৩ জন প্রতিযোগী। এঁদের মধ্যে ৮১৮ জন পুরুষ ও ৬০৫ জন মহিলা। রাজ্যের অন্যতম বড় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হিসেবে শুরু থেকেই জমে উঠেছে এই আসর। (Credit - TV9 Bangla)

2 / 8
এবারের চ্যাম্পিয়নশিপে রয়েছে ১২টি বয়সভিত্তিক বিভাগ ও মোট ৩৯টি ইভেন্ট। অংশ নিয়েছে ১৯টি জেলা সংস্থা, ৩টি মহকুমা, ১০টি ক্লাব ও কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, আয়কর ও সেন্ট্রাল এক্সাইজ সহ চারটি বিভাগীয় দল। (Credit - TV9 Bangla)

3 / 8
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড ইন্দ্রনীল খাঁ, পদ্মশ্রী ও অলিম্পিয়ান জ্যোতির্ময়ী শিকদার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সরস্বতী সাহা। তাঁরা প্রতিযোগীদের শুভেচ্ছা জানান ও পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন। (Credit - TV9 Bangla)

4 / 8
প্রথম দিনেই অনুষ্ঠিত হয়েছে ৩৫টি ফাইনাল। পাশাপাশি পুরুষদের ডিক্যাথলনের তিনটি ইভেন্টও হয়েছে। শুরু থেকেই জমে উঠেছে প্রতিযোগিতা। আর পরের দিনগুলোতেও থাকছে আরও একাধিক গুরুত্বপূর্ণ ফাইনাল। (Credit - TV9 Bangla)

5 / 8
প্রথম দিনেই তৈরী হয়েছে তিনটি নতুন মিট রেকর্ড। জলপাইগুড়ির তনুশ্রী মহলদার অনুর্ধ্ব-২০ মেয়েদের হ্যাভেলিন থ্রো-তে ৪৩.৩৭ মিটার ছুঁড়ে নতুন রেকর্ড গড়েছেন। (Credit - TV9 Bangla)

6 / 8
অনুর্ধ্ব-১৬ মেয়েদের লং জাম্পে প্রিয়া বিশ্বাস ৪.০৩ মিটার লাফিয়ে নতুন মিট রেকর্ড গড়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ির ডাবলু রায় পুরুষদের অনুর্ধ্ব-২৩ ট্রিপল জাম্পে ১৫.প্র২৯ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েছেন। (Credit - TV9 Bangla)

7 / 8
প্রথমদিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল সিনিয়র পুরুষ ও মহিলাদের ১০০ মিটার ফাইনাল। এই দুই বিভাগেই সেরা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। পুরুষদের বিভাগে সোনা জিতেছেন সৌরভ সাহা ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তমশ্রী মিশ্র। (Credit - TV9 Bangla)

8 / 8
রাজ্যের সেরা অ্যাথলিটদের অংশগ্রহণে শুরু থেকেই জমে উঠেছে ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আগামী কয়েক দিনে আরও একাধিক ফাইনাল হবে। ভবিষ্যতের তারকাদের খুঁজে বের করার ক্ষেত্রে এই প্রতিযোগিতা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। (Credit - TV9 Bangla)

Follow Us