FIFA World Cup 2026: ব্রাজিল না আর্জেন্টিনা – বিশ্বকাপে সেরা কে? কী বলছে ইতিহাস?

Brazil vs Argentina: ফুটবল মানেই বঙ্গবাসীর কাছে দুটো দল। ব্রাজিল ও আর্জেন্টিনা। নেইমার ও মেসিকে নিয়ে চার বছর অন্তর মেতে ওঠেন সাধারণ মানুষ। এবার আবার দু'জনেরই শেষ বিশ্বকাপ। ফলে আদৌ তাঁরা বিশ্বকাপ পাবেন কিনা, সেই নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন তাঁদের সমর্থকরা।

FIFA World Cup 2026: ব্রাজিল না আর্জেন্টিনা - বিশ্বকাপে সেরা কে? কী বলছে ইতিহাস?
শেষবার নেইমার বনাম মেসি দেখা যাবে বিশ্বকাপে? Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 11, 2026 | 3:16 PM

কলকাতা : সাধারণত এই সময়টা এলেই যেন ময়দান মার্কেট থেকে সাধারণ জার্সির দোকান – ভিড়টা একটু বেশিই হয়। ব্রাজিল (Braxil), আর্জেন্টিনা (Argentina), পর্তুগাল (Portugal), জার্মানির (Germany) জার্সি খোঁজা চলে পাল্লা দিয়ে। জার্সিতে লেখানো হয় ‘মেসি ১০’, ‘নেইমার ১০’, ‘রোনাল্ডো ৭’। এবার আরও কিছু নতুন নাম যোগ হয়েছে যেমন ‘এমবাপে ১০’, ‘ইয়ামাল ১৯’ ইত্যাদি। তবে ফুটবল মানেই বঙ্গবাসীর কাছে দুটো দল। ব্রাজিল (Brazil) ও আর্জেন্টিনা (Argentina)। নেইমার (Neymar Jr,) ও মেসিকে নিয়ে চার বছর অন্তর মেতে ওঠেন সাধারণ মানুষ। এবার আবার দু’জনেরই শেষ বিশ্বকাপ। ফলে আদৌ তাঁরা বিশ্বকাপ পাবেন কিনা, সেই নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছেন তাঁদের সমর্থকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে বিষয় নিয়ে দুই দেশের সমর্থকরা নিজেদের দল নিয়ে লড়াই করেন, সেই ‘ব্রাজিল না আর্জেন্টিনা, কে ভাল দল?’, সেই প্রশ্ন কতটা যথার্থ? কে ‘বেটার’ ? কে এগিয়ে বিশ্বকাপের মঞ্চে?

বিশ্বকাপ জয় দিয়ে বিচার করলে ব্রাজিল এগিয়ে। তারা বিশ্বকাপ পেয়েছে ৫ বার। ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে ৫ বার বিশ্বকাপ পাওয়ার রেকর্ড রয়েছে ব্রাজিলের১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪২০০২ সালে বিশ্বকাপ পেয়েছিল ব্রাজিল। পরিবর্তে, আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছে মাত্র ৩ বার১৯৭৮, ১৯৮৬২০২২ সালে কাপ এসেছে মারাদোনার দেশে। কোপা আমেরিকা দিয়ে বিচার করলে আবার এগিয়ে মেসিরা। ১৬ বার কোপা আমেরিকা পেয়েছে আর্জেন্টিনা। ৯ বার কোপা পেয়েছে ব্রাজিল। ২০১৯ সালে শেষবার এই ট্রফি পেয়েছিলেন কাসেমিরোরা। ২০২৪ সালে শেষ কোপা ট্রফি পেয়েছিলেন মেসিরা।

দুই দেশের মধ্যে হয়েছে মোট ১১৫টি ম্যাচ। ৪৬ ম্যাচে জিতেছে সেলেকাওরা। ৪৩ ম্যাচে জিতেছে লা আলবিসেলেস্তেরা। ড্র হয়েছে ২৬টি ম্যাচ। সবধরণের বড় ট্রফি অর্থাৎ বিশ্বকাপ, কোপা, কনফেডারেশন কাপ মিলিয়ে আর্জেন্টিনা জিতেছে মোট ২৩টি আন্তর্জাতিক ট্রফিব্রাজিল পেয়েছে ২০টি ট্রফি। কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স বা ফাইনালিসিমা ট্রফি আর্জেন্টিনা জিতেছে ২বার, ব্রাজিল একবারও জেতেনি।

তবে বিশ্বকাপে দুই দলের সম্মুখসমরে এগিয়ে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা হয়েছে মোট ৪ বার। সেখানে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিল জিতেছে ২ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। ১৯৯০ সালের ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষবারের জন্য ব্রাজিলের মুখোমুখি হয়েছিল নীল-সাদা ব্রিগেড। সেই ম্যাচে দুঙ্গা-বেবেতোদের ব্রাজিলকে ১-০ পরাজিত করে মারাদোনার আর্জেন্টিনা। তারপর থেকে আর কোনওদিন বিশ্বকাপে মুখোমুখি হয়নি এই দুই দল।

সুতরাং, বিশ্বকাপের দিক দিয়ে বিচার করলে ব্রাজিল সেরা দল হলেও যদি আমরা আন্তর্জাতিক ট্রফির তালিকা বা দুই দলের মধ্যে হওয়া ম্যাচ দিয়ে বিচার করি, তাহলে এগিয়ে থাকবেন মেসিরা। তবে এবার যেহেতু মেসি ও নেইমার, দুজনেরই শেষ বিশ্বকাপ, তাই বিশ্বকাপের নক আউটে একটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখতে উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।

Follow Us