BCCI : আইপিএল মিটলেই আফগানিস্তান টেস্ট, গিল-যশস্বীদের জন্য বিশেষ নির্দেশ দিল বিসিসিআই!

Indian Cricket Team: যেহেতু এই টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তাই বুমরাকে এই টেস্টে দেখার সম্ভাবনা খুব কম। মহম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণাকে হয়ত দেখা যেতে পারে এই টেস্টে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা টেস্ট সিরিজের কথা মাথায় রেখে, নির্বাচকরা বোলিং বিভাগে কিছু নতুন মুখ পরখ করে দেখতে পারেন। তবে ভারতের প্রধান চিন্তা ৩ নম্বর পজিশন নিয়ে, যেখানে খেলার জন্য জোর টক্কর হতে পারে সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কালের মধ্যে।

BCCI : আইপিএল মিটলেই আফগানিস্তান টেস্ট, গিল-যশস্বীদের জন্য বিশেষ নির্দেশ দিল বিসিসিআই!
BCCI Issues Workload Guidelines for Afghanistan Test Post-IPL.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 11, 2026 | 4:52 PM

কলকাতা : আইপিএল (IPL 2026) শেষ হলেই আবার শুরু হয়ে যাবে জাতীয় দলের (Indian Cricket Team) হয়ে লড়াই। আইপিএলের পর আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে একটি মাত্র টেস্ট খেলবে ভারতীয় দল। এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে জোরালো বার্তা দিল বিসিসিআই (BCCI)। টেস্ট শুরু আগেই এবার বোর্ড সম্ভাব্য খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এমনকি বোর্ড তাদের কাজের চাপ বা ওয়ার্কলোড বাড়ানোর পরামর্শ দিয়েছে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সেরা ক্রিকেটারদের ক্লান্তি বা অতিরিক্ত চাপের বিষয়ে সতর্ক ছিল। তবে মেডিকেল টিম থেকে কোনও বিপদসঙ্কেত না আসায়, অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে একটি শক্তিশালী ব্যাটিং দ্বারা পরিপূর্ন দল আগামী ৬ জুন আফগানিস্তানের বিরুদ্ধে নামতে প্রস্তুত।

বোর্ডের এক সূত্রের মতে,”প্রাথমিক পরিকল্পনা ছিল, খেলোয়াড়দের কাজের চাপের ওপর নজর রাখা। বর্তমানে ব্যাটিং গ্ৰুপের ক্ষেত্রে মেডিকেল টিম কোনও বড় সমস্যা খুঁজে পায়নি। আইপিএল প্লে-অফ শুরু হতে যদিও এখনও প্রায় দেড় সপ্তাহ বাকি, কিন্তু যশস্বী, গিল, ঋষভদের দেখে মনে হয়, ওরা আফগানিস্তান টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। বিসিসিআই নিয়মিতভাবে আইপিএল চলাকালীন খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছে ও তাতে আপাতত বিসিসিআই সন্তুষ্ট।”

তবে বোলিং বিভাগে অনেক পরিবর্তনের আশা করা হচ্ছে। যেহেতু এই টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অংশ নয়, তাই বুমরাকে এই টেস্টে দেখার সম্ভাবনা খুব কম। মহম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণাকে হয়ত দেখা যেতে পারে এই টেস্টে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা টেস্ট সিরিজের কথা মাথায় রেখে, নির্বাচকরা বোলিং বিভাগে কিছু নতুন মুখ পরখ করে দেখতে পারেন। তবে ভারতের প্রধান চিন্তা ৩ নম্বর পজিশন নিয়ে, যেখানে খেলার জন্য জোর টক্কর হতে পারে সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কালের মধ্যে। অতীতে সাই খেললেও তাঁর টেস্টের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ ছিল না। সেখানেই খুব সম্ভবত এবার দেবদত্তকে সুযোগ দিতে পারে বিসিসিআই। বিসিসিআই নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিয়েছে, এবার শুধু আইপিএল শেষের পালা।

 

Follow Us