IPL 2024 KKR Full Schedule: আরও একটা ম্যাচ নিয়ে অপেক্ষা থাকবে। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে গুজরাটের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ম্যাচটা এখনও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা হয়ে রয়েছে। এ বার ১৩ মে আমেদাবাদে ফের গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণ সূচি প্রকাশ্যে। প্রাথমিক ভাবে ২১টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছিল। ঘরের মাঠে কেকেআরের মাত্র একটি ম্যাচ ছিল সেই সূচিতে। এ বার পূর্ণ সূচি সামনে এল। এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হতে পারে তিনটি! ২৯ মার্চ বেঙ্গালুরুতে কলকাতার অ্যাওয়ে ম্যাচ রয়েছে। গম্ভীর বনাম কোহলি! সেটাই যেন বলা যায়। তবে কলকাতার মাঠে এই লড়াই দেখা যাবে ২১ এপ্রিল। ইডেন গার্ডেন্সে সুপার সানডে-তে কেকেআর বনাম আরসিবি।
আরও একটা ম্যাচ নিয়ে অপেক্ষা থাকবে। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে গুজরাটের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ম্যাচটা এখনও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা হয়ে রয়েছে। এ বার ১৩ মে আমেদাবাদে ফের গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স।
রইল কেকেআরের পূর্ণ সূচি এবং প্লে-অফের বিস্তারিত
২৩ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা জয়ী ৪ রানে