
কলকাতা: রবিচন্দ্রন অশ্বিনের ১০০তম ম্যাচে নয়া মাইলফলকে পৌঁছলেন ইংল্যান্ডের সিনিয়র তারকা পেসার জিমি অ্যান্ডারসন (James Anderson)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ৭০০টি উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন জিমি। এর আগে দুই কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন টেস্টে ৭০০টি উইকেট নিয়েছিলেন।
৪১ বছর বয়সী ইংল্যান্ডের জোরে বোলার জিমি অ্যান্ডারসন ধরমশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবের উইকেট তুলে নিয়ে ৭০০ টেস্ট উইকেটের মালিক হন। ভারত সফরে আসার আগে ৭০০ টেস্ট উইকেটের থেকে ১০টি উইকেট দূরে ছিলেন জেমস অ্যান্ডারসন। আর ধরমশালা টেস্টে মাত্র ২টি উইকেট তুলে নিলেই ৭০০-র ক্লাবে প্রবেশ করতেন জিমি। শনিবার অ্যান্ডারসন সেই মাইলফলকে পৌঁছে যান।
We are so lucky to be witnessing utter greatness 🙏
An unfathomable achievement built of unrivalled skill, longevity and absolute dedication 🦁
Congratulations, @jimmy9 👏 pic.twitter.com/fFuDPCoaap
— England Cricket (@englandcricket) March 9, 2024
সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ৭০০তম টেস্ট উইকেট পেলেন জেমস অ্যান্ডারসন। ৪১ বছর ২২৩ দিন বয়সে ৭০০টেস্টের মালিক হলেন। এর আগে ২০০৬ সালের ডিসেম্বরে ৩৭ বছর ১০৪ দিন বয়সে শেন ওয়ার্ন টেস্টে ৭০০তম উইকেট নিয়েছিলেন। তারপর ২০০৭ সালের জুলাইয়ে ৩৫ বছর ৮৮ দিন বয়সে টেস্টে ৭০০তম উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন।
টেস্ট ক্রিকেটে ৭০০ বা তার বেশি উইকেট রয়েছে যাঁদের—
লর্ডসে ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ডেবিউ হয়েছিল জেমস অ্যান্ডারসন। এরপর ২১ বছরের টেস্ট কেরিয়ারে মোট ১৮৬টি ম্যাচ খেলেছেন। কেরিয়ারের ১৮৭তম টেস্ট ম্যাচে ৭০০-র মাইলফলকে পৌঁছলেন জেমস অ্যান্ডারসন। টেস্টে তিনি ৩২ বার ফাইফার নিয়েছেন। এবং ৩২ বার ৪ উইকেট নিয়েছেন। আর ১০ উইকেট ৩ বার।