
লেন্সবন্দি আরসিবি ক্যাপ্টেন। বাড়ি পৌঁছে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। (সৌজন্যে-টুইটার)

পঞ্জাব কিংসের তরফে তাঁদের অধিনায়ক মায়াঙ্কের এই ছবি শেয়ার করা হয়েছে। মাস্ক পরে বাড়ির পথে পঞ্জাব অধিনায়ক। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

সুরক্ষাবিধি মেনে, কোনরকম অসুবিধা ছাড়াই কেকেআরের সাকিব আল হাসান পৌঁছে গেছেন বাংলাদেশে। নাইটদের তরফে এই ছবি শেয়ার করা হয়েছে। (সৌজন্যে-কলকাতা নাইট রাইডার্স টুইটার)

রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমান এই ছবি পোস্ট করে লিখেছেন, "আমরা কোনও ঝামেলা ছাড়াই বাংলাদেশে ফিরে এসেছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বাস্থ্য মন্ত্রক, কেকেআর ও রাজস্থানকে।" (সৌজন্যে-মুস্তাফিজুর রহমান টুইটার)

মহম্মদ শামি এই ছবি পোস্ট করে লেখেন, "এখন ঘরে ফেরার সময়। সবাই দয়া করে বাড়িতে থাকুন এবং সমস্ত প্রোটোকল মেনে চলুন। নিজেকে ও আপনার পরিবারকে রক্ষা করুন।" (সৌজন্যে- মহম্মদ শামি টুইটার)