Yuvraj Singh: যুবরাজের বাড়িতে ডাকাতি, চুরি গেল নগদ টাকা ও গয়না

ভারতীয় প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) এর বাড়ি থেকে চুরি গেল নগদ টাকা এবং একাধিক বহুমূল্য গয়না। যুবির এমডিসি সেক্টর ৪ পঞ্চকুলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তাঁর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

Yuvraj Singh: যুবরাজের বাড়িতে ডাকাতি, চুরি গেল নগদ টাকা ও গয়না
Yuvraj Singh: যুবরাজের বাড়িতে ডাকাতি, চুরি গেল নগদ টাকা ও গয়না

Feb 17, 2024 | 10:56 AM

কলকাতা: পুলিশের দারস্থ ভারতীয় প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁর বাড়ি থেকে চুরি গেল নগদ টাকা এবং একাধিক বহুমূল্য গয়না। যুবির এমডিসি সেক্টর ৪ পঞ্চকুলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তাঁর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, নগদ ৭৫ হাজার টাকা এবং একাধিক গয়না চুরি হয়েছে। পুলিশের তরফ থেকে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। এখনও অবধি কাউকে এই ঘটনার জন্য গ্রেফতার করা হয়নি।

যুবরাজ সিংয়ের মা শবনম সিং দাবি করেছেন, তাঁর সন্দেহ বাড়ির পরিচারক ও পরিচারিকার দিকে। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডারের মা শবনম জানিয়েছেন, সাকেত্রীর ললিতা দেবীকে বাড়ি পরিষ্কার করার জন্য এবং বিহারের শালিন্দর দাসকে তাঁর বাড়িতে রান্না করার জন্য গত বছর কাজে রেখেছিলেন।

শবনম জানিয়েছেন গুরগাঁওয়ের ওই বাড়িতে তিনি বেশ কিছুদিন ধরেই রয়েছেন। আসলে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই বাড়িতে রয়েছেন শবনম সিং। মাঝে অবশ্য কয়েকদিনের জন্য তিনি বাইরে গিয়েছিলেন। তারপর তিনি ২০২৩ সালের ৫ অক্টোবর ফিরে আসেন পঞ্চকুলার ওই বাড়িতে। এরপর তিনি দেখেন তাঁর প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়না নেই। এবং একইসঙ্গে উধাও ৭৫ হাজার টাকাও। বাড়ির প্রথম ফ্লোরে একটি ঘরের কাবার্ড থেকে উধাও হয়ে গিয়েছে এই জিনিসপত্রগুলি।

উল্লেখ্য, প্রথমে যুবরাজ সিংয়ের মা শবনম সিং নিজে এই চুরির বিষয়টি খতিয়ে দেখার এবং অনুসন্ধান করার চেষ্টা করেছিলেন। তাতে তিনি ব্যর্থ হন। ওই ঘটনার কিছুদিনের মধ্যেই গত বছরের নভেম্বরে হঠাৎ করেই ললিতা দেবী এবং শালিন্দর কাজ ছেড়ে দেন। এরপরেই সন্দেহ গাঢ় হয় শবনম সিংয়ের। তারপর যুবির মা পুলিশের দ্বারস্থ হন। আপাতত পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। এ বার দেখার অভিযোগের তির যাঁদের দিকে তাঁদের কত দ্রুত পুলিশ ধরতে পারেন।

প্রসঙ্গত, কয়েক দিন আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কয়েক লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। তাঁর বাড়িতে কাজ চলছে। সেখান থেকেই তাঁর লক্ষাধিক টাকার মোবাইল চুরি হয়েছে। তাঁর মোবাইলে অনেক ব্যক্তিগত তথ্য এবং বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বরও রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত যা খবর, সৌরভের মোবাইলটা পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us