India vs West Indies: প্রথম ম্যাচের মতোই ব্যাটিং করতে চাই আমরা: সূর্যকুমার

Suryakumar Yadav: সূর্যকুমারকে অনেকেই বলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটের মাইকেল বেভান। সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন উঠতেই সূর্য বলেন, "আমাকে সূর্যকুমার যাদবই থাকতে দিন। দেশের হয়ে মাত্র কয়েকটা ম্যাচ খেলেছি। যে নম্বারেই ব্যাটিং করি না কেন, আমার একটাই লক্ষ্য থাকে, দলের জন্য ম্যাচ জেতা।"

India vs West Indies: প্রথম ম্যাচের মতোই ব্যাটিং করতে চাই আমরা: সূর্যকুমার
প্রথম ম্যাচের সাফল্য দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে মরিয়া সূর্যকুমার। Pics Courtesy: Twitter

| Edited By: Prantik Deb

Feb 08, 2022 | 8:15 PM

আমেদাবাদ: কাল আমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ভারত। কাল জিততে পারলেই সিরিজ পকেটে রোহিতের (Rohit Sharma)। প্রথম ম্যাচে ভারতের বোলিং নিয়ে সবাই কথা বলছেন। ক্যারিবিয়ানদের মাত্র ১৭৬ রানে গুটিয়ে দিয়েছে ভারতীয় বোলাররা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) গলায় যদিও ব্যাটিংয়ের কথা। প্রথম ম্যাচে প্রতিপক্ষের দেওয়া ১৭৭ রানের টার্গেট মাত্র ২৮ ওভারে তুলে নিয়েছে ভারতীয় ব্যাটিং। দ্বিতীয় ম্যাচে সেই আক্রমণাত্মক মেজাজ ধরে রাখার কথা সূর্যকুমারের মুখে। প্রথম ম্যাচে অধিনায়াক রোহিতের ব্যাট থেকে এসেছে ৬০ রান। সূর্য নিজেও অপরাজিত ছিলেন ৩৪ রানে। প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং মিলিয়ে যে ভাবে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে একই মেজাজে ভারত মাঠে নামবে।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, “আমরা বিষয়টাকে খুব সহজ সরল রাখতে চাইছি। ঠিক সে ভাবেই দ্বিতীয় ম্যাচে মাঠে পাওয়া যাবে আমাদের। আমাদের পরিকল্পনা খুব সোজা, প্রথমে ব্যাটিং করলে পুরো ৫০ ওভারে খেলতে হবে। যাতে ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় রান স্কোর বোর্ডে তোলা যায়। আর লক্ষ্য সামনে রেখে ব্যাটিং করতে নামলে আগের দিনের মতো ব্যাটিং হবে। ওটাই পারফেক্ট। তাই কিছু বদল করার নেই। সুরক্ষিত ভাবে নিজেদের খেলা খেলতে হবে।” দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে ফিরছেন, কেএল রাহুল (KL Rahul), মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তাঁর কি খেলবেন? মজার ছলেই এই প্রশ্নর উত্তর দিলেন সূর্য, “খুব ভুল মানুষকে এই প্রশ্নটা করা হল। ওরা (কেএল রাহুল, মায়াঙ্ক আগলওয়াল) কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলন শুরু করেছে। এটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, কে খেলবে আর কে খেলবে না।”

সূর্যকুমারকে অনেকেই বলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটের মাইকেল বেভান। সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন উঠতেই সূর্য বলেন, “আমাকে সূর্যকুমার যাদবই থাকতে দিন। দেশের হয়ে মাত্র কয়েকটা ম্যাচ খেলেছি। যে নম্বারেই ব্যাটিং করি না কেন, আমার একটাই লক্ষ্য থাকে, দলের জন্য ম্যাচ জেতা। আমি ব্যাট হাতে যখনই মাঠে নামি, আমার ব্যাটিংয়ের ছন্দে কোনও পরিবর্তন হয় না। স্বাধীন ভাবে ব্যাটিং করতে চাই।” কাল দুপুর দেড়টা থেকে শুরু হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিনের ম্যাচ।

 

আরও পড়ুন : IPL 2022: ক্রিকেট ছেড়ে বাবার সঙ্গে অটো চালাও, কটুক্তি শুনেছেন সিরাজ

Loading...
Unable to load recommendations.
Follow Us