FIFA World Cup Opening Ceremony Live Stream: জেনে নিন কখন, কীভাবে দেখবেন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

এ বারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন। তা জানতে হলে গোটা বিশ্বকে চোখ রাখতে হবে আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানে।

FIFA World Cup Opening Ceremony Live Stream: জেনে নিন কখন, কীভাবে দেখবেন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
জেনে নিন কখন, কীভাবে দেখবেন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 19, 2022 | 7:49 PM

দোহা: কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হচ্ছে আগামীকাল (২০ নভেম্বর) থেকে। এই প্রথম বার মধ্যপ্রাচ্যে হবে ফুটবল বিশ্বকাপ। ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফুটবল প্রেমীরা সাক্ষী থাকবে এক ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের (FIFA World Cup Opening Ceremony)। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ঝলকানি এবং তারকা শিল্পীদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। বেজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এলইডি আলোকসজ্জা ছিল দেখার মতো। ২০১০ সালের বিশ্বকাপ শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গান এখনও মনে রেখেছেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু দোহায় কী হতে চলেছে, কোন চমক করছে অপেক্ষা, তা কিন্তু ২৪ ঘণ্টা আগেও স্পষ্ট নয়। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

কবে হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?

আগামীকাল ২০ নভেম্বর, রবিবার হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতীয় সময় অনুসারে কখন হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে হবে।

কোথায় হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?

৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকা, আল খোরের আল বায়াত স্টেডিয়ামে হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

কোন শিল্পীরা পারফর্ম করবেন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে?

ফিফার পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি নিয়ে ২৪ ঘণ্টা আগেও খোলসা করা হয়নি। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডের এক সদস্য জাংকুকের পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। ব্রিটিশি সঙ্গীত শিল্পী ডুয়া লিপার নামও শোনা গিয়েছিল। তবে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার খবর উড়িয়ে দিয়েছেন। শোনা গিয়েছে রড স্টেয়ার্টও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ২০১০ সালের বিশ্বকাপের অফিসিয়াল গান গাওয়া শাকিরা দোহায় হতে চলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও জানা গিয়েছিল। যদিও শেষ মুহূর্ত অবধি পরিষ্কার নয় এ বারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন। তা জানতে হলে গোটা বিশ্বকে চোখ রাখতে হবে আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠানে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং?

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Follow Us