Cody Gakpo: বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয়জনকে হারিয়ে কঠিন সময় কোডি গ্যাকপোর জীবনে!

Cody Gakpo news: বিশ্বকাপে ছন্দে রয়েছে নেদারল্যান্ডস। গ্যাকপো নিজেও গোল পেয়েছেন। তবে এই মর্মান্তিক ঘটনার পরেও তিনি দল ছেড়ে না যাওয়ার ফলে তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করছেন অনেকে। রাউন্ড অফ ৩২ এ মরোক্কোর বিরুদ্ধে নামবেন গ্যাকপোরা। তবে এই ঘটনা যে তাঁর মননে ম্যাচের আগে একটু হলেও ধাক্কা দিল, তা বলাই বাহুল্য।

Cody Gakpo: বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয়জনকে হারিয়ে কঠিন সময় কোডি গ্যাকপোর জীবনে!
কোডি গ্যাকপোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 28, 2026 | 2:38 PM

আমেরিকা : সন্তানের জন্ম মানেই সুখবর। নতুন অতিথির আগমন নিয়ে মেতে উঠেছিল পরিবার। কিন্তু তারমধ্যেই দুর্ভাগ্যের কালো মেঘ ঘনিয়ে উঠল পরিবার জুড়ে। বিশ্বকাপের মধ্যেই সন্তানহারা হলেন নেদারল্যান্ডসের ফুটবলার কোডি গ্যাকপো। শনিবার রাতেই এই খবর জানিয়েছেন তাঁর সঙ্গী নোয়া ভ্যান ডার বিজ। রাউন্ড অফ ৩২ এর ম্যাচে নামার আগে এটি এক বড় হৃদয়বিদারক খবর গ্যাকপোর পরিবারের জন্য।

গত মে মাসে গ্যাকপো জানিয়েছিলেন, তাঁদের পরিবারে সুখবর আসছে কারণ নতুন সদস্যের আগমন হতে চলেছে। আগামী অক্টোবরে সন্তানের জন্মের কথা ছিল। কিন্তু, তার আগেই এই দুঃসংবাদ। তাঁর সঙ্গী নোয়া একটি পোস্টের মাধ্যমে জানান,“আমরা নিজেদের ভগ্ন হৃদয় নিয়ে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তান গর্ভাবস্থাতেই মারা গিয়েছে। আমাদের প্রতি ভালোবাসা জানানোর জন্য ও সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। এলাইজা রাফায়েল গ্যাকপো, তুমি সর্বক্ষন আমাদের হৃদয়ে থাকবে। ” সমাজমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন গ্যাকপোও। তিনি লিখেছেন, “আমাদের কাছে, পরিবারের কাছে এটা খুব কঠিন একটা সময়। আমরা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা বজায় রাখতে চাইছি।” তাঁর এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছে নেদারল্যান্ডসের বোর্ড। তারা জানিয়েছে,“আমরা কোডির এই সিদ্ধান্ত সমর্থন করি। আমরা ওর পাশে আছি। কোডি জানিয়েছে, ওর সঙ্গীর সঙ্গে ও কথা বলেছে ও কোডি দলের সঙ্গেই থাকবে। আমরা এই বিষয়ে আর কোনও কথা বলতে আগ্রহী নই।”

বিশ্বকাপে ছন্দে রয়েছে নেদারল্যান্ডস। গ্যাকপো নিজেও গোল পেয়েছেন। তবে এই মর্মান্তিক ঘটনার পরেও তিনি দল ছেড়ে না যাওয়ার ফলে তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করছেন অনেকে। রাউন্ড অফ ৩২ এ মরোক্কোর বিরুদ্ধে নামবেন গ্যাকপোরা। তবে এই ঘটনা যে তাঁর মননে ম্যাচের আগে একটু হলেও ধাক্কা দিল, তা বলাই বাহুল্য।

Follow Us