
কলকাতা: দেশকে প্রথমবার এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Team Championships) ফাইনালে তুলে শনিবারই ইতিহাস গড়েছিলেন অস্মিতা চালিহা ও আনমোল খার্বরা। রবিবার এশিয়ান মিটের ফাইনালে সোনা ফলালেন পিভি সিন্ধু-আনমোল খার্বরা। সেমিফাইনালে ডাবলসে হেরেছিলেন পিভি সিন্ধু। ফাইনালে অবশ্য কোনও ভুল করেননি সিন্ধু। একইসঙ্গে ১৭ বছরের আনমোল অসাধারণ পারফর্ম করেছেন। থাইল্যান্ডকে ফাইনালে ৩-২ হারিয়ে সোনা জিতলেন ভারতের মেয়েরা।
এর আগে সেমিফাইনালে জাপানকে ৩-২ হারিয়ে ফাইনালে উঠেছিলেন আনমোল-অস্মিতারা। ফাইনালের লাইন আপে প্রথমে ছিল পিভি সিন্ধু-সুপনিন্দা কাথেথং এর সিঙ্গলস। সেই ম্যাচে দু’বারের অলিম্পিকে পদকজয়ী সিন্ধু ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন। এরপর গায়েত্রী গোপীচাঁদ ও তৃষা জলি ডাবলস ম্যাচে নামেন। বিশ্বের ১০ নম্বর জুটি জংকলফাম কিতিথারাকুল ও রইন্ডা প্রাজংজালের বিরুদ্ধে ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে জেতেন তৃষা-গায়েত্রীরা। যার ফলে ভারতের মেয়েরা ২-০ এগিয়ে যায়।
ASIAN CHAMPIONS 👑
History will remember this 🫶@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BATC2024#TeamIndia #IndiaontheRise#Badminton pic.twitter.com/QFA0uAlmEQ
— BAI Media (@BAI_Media) February 18, 2024
২-০ এগিয়ে থাকার পর দু’টি ম্যাচ হারেন ভারতের মেয়েরা। প্রথমে অস্মিতা চালিহা দ্বিতীয় সিঙ্গলসে বুসানান ওংবামরাংফানের কাছে ১১-২১, ১৪-২১ ব্যবধানে হেরে যান। এরপর দ্বিতীয় ডাবলস ম্যাচে প্রিয়া-শ্রুতি জুটি ২৯ মিনিটে ১১-২১, ৯-২১ ব্যবধানে হেরে যান। ২-২ হয়ে যাওয়া ম্যাচে এ বার শেষ আশা হয়ে দাঁড়ান আনমোল। তাঁর জন্যই ফাইনালে উঠতে পেরেছিল ভারত। আর তাঁর জন্যই সোনাও জিতল ভারত। বছর ১৭-র আনমোল শেষ সিঙ্গলস ম্যাচে পর্নপিচা চোইকিওংকে ২১-১৪, ২১-৯ ব্যবধানে হারিয়ে ভারতকে ট্রফি জেতান।
𝐖𝐄 𝐀𝐑𝐄 𝐓𝐇𝐄 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🥹🫶
🇮🇳 women’s team has created history 🥳
Proud of you 🫡👑@himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BATC2024#TeamIndia #IndiaontheRise#Badminton pic.twitter.com/0woUIiCxNK
— BAI Media (@BAI_Media) February 18, 2024
এই প্রথম বার এশিয়ান মিটে সোনা জিতলেন ভারতের মেয়েরা। এর আগে ভারতীয় পুরুষ টিম এই টুর্নামেন্টে ২০১৬ ও ২০২০ সালে ব্রোঞ্জ পেয়েছিল।