FIFA World Cup 2026: যখন বাবাকে অনুসরণ করেছে ছেলেও! একনজরে দেখে নিন বিশ্বকাপে খেলা সেরা বাবা-ছেলের জুটিগুলি!

Father-Son Duo: বিশ্বকাপ মানেই একাধিক নতুন গল্প, যা রোমহর্ষক। কিন্তু এমন কিছু গল্পও আছে, যা দর্শককে আবেগতাড়িত করে। ঠিক তেমনভাবেই, বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন কিছু জুটি আছে, যেখানে বাবা ও ছেলে - দুই জনই খেলেছেন বিশ্বকাপের মঞ্চে। তাঁরা কারা? চেনেন?

| Edited By: Moumita Das

Jun 21, 2026 | 1:42 PM

1 / 8
আজ পিতৃ দিবস। বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে সেভাবে আলোচনা হয়না ঠিকই, তবে আজকের এই বিশেষ দিনে এক বিশেষ গল্প বলব। চলছে ফুটবল বিশ্বকাপ, এই বিশ্বকাপের ইতিহাসে অনেক ফুটবলার আছেন, যাঁদের বাবার পাশাপাশি তাঁরাও বিশ্বকাপের মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছেন। এ যেন এক অনন্য উত্তরাধিকার। (Credit - Getty Images)

2 / 8
ইতালির কিংবদন্তি ফুটবলার চেজারে মালদিনি ১৯৬২ সালের বিশ্বকাপে খেলেছিলেন। তাঁর ছেলে পাওলো মালদিনি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত। তিনি ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২ সালে ইতালির জার্সিতে মাঠে নেমেছিলেন। (Credit - Getty Images)

3 / 8
নেদারল্যান্ডসের ড্যানি ব্লাইন্ড ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেছিলেন। পরে তাঁর ছেলে ডেলি ব্লাইন্ড ২০১৪, ২০২২ সালের দলে সুযোগ পেয়ে ডাচ দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। (Credit - Getty Images)

4 / 8
ডেনমার্কের কিংবদন্তি গোলকিপার পিটাল স্মাইকেল ১৯৯৮ বিশ্বকাপের মঞ্চে খেলেছিলেন। দুই দশক পর তাঁর ছেলে ক্যাসপার স্মাইকেল ২০১৮, ২০২২ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন। (Credit - Getty Images)

5 / 8
 ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম ২০২২ ও ২০২৬ সালে ফ্রান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। দুই প্রজন্মই দেশের জার্সিতে বিশ্বকাপ খেলছেন। (Credit - Getty Images)

6 / 8
আমেরিকার ফুটবল ইতিহাসে ক্লদিও রেইনা অন্যতম সেরা মিডফিল্ডার। চারটি বিশ্বকাপ খেলা এই তারকার ছেলে জিওভান্নি রেইনা ২০২২ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামেন। (Credit - Getty Images)

7 / 8
উরুগুয়ের পাবলো ফোরলান ১৯৬৬, ১৯৭৪ সালে বিশ্বকাপ খেলেছিলেন। তাঁর ছেলে দিয়েগো ফোরলান ২০০২, ২০১০, ২০১৪ সালে বিশ্বকাপে খেলার সুযোগ পান। ২০১০ সালে তিনি গোল্ডেন বল জিতেছিলেন। (Credit - Getty Images)

8 / 8
যেভাবে দেশের হয়ে বাবা খেলে গিয়েছেন, সেভাবেই বাবার পর প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের হয়ে খেলার স্বপ্ন সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এভাবেই। বিশ্বকাপের মঞ্চে বাবা-ছেলের এই জুটিগুলি ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ঘটনাগুলির মধ্যে একটি। (Credit - Getty Images)

Follow Us