IPL 2026, Royal Challengers Bengaluru: প্লে-অফের আগে আরসিবি শিবিরে সুখবর, দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার!

RCB : তবে সল্টের অনুপস্থিতি সত্ত্বেও আরসিবি ইতিমধ্যেই প্লে-অফের টিকিট পাকা করে ফেলেছে। এমনকি পয়েন্ট টেবিলের প্রথম দুই নম্বরে থেকে ইতিমধ্যেই কোয়ালিফায়ার ১ এ খেলার দৌড়েও ভাল ভাবে এগিয়ে রয়েছে আরসিবি। সল্টের অনুপস্থিতিতে কোহলির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বেথেল। কিন্তু খুব একটা ফর্মে ছিলেন না এই ২২ বছরের যুবক।

IPL 2026, Royal Challengers Bengaluru: প্লে-অফের আগে আরসিবি শিবিরে সুখবর, দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার!
Phil Salt Set to Return Ahead of IPL 2026 Playoffs.Image Credit source: PTI

| Edited By: Moumita Das

May 21, 2026 | 6:46 PM

কলকাতা : আইপিএল (IPL 2026) প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যেই সুখবর আরসিবির (Royal Challengers Bangalore) জন্য। একেই আগে প্লে-অফের (IPL Playoffs) জন্য কোয়ালিফাই করে গিয়েছে আরসিবি। এবার আরও স্বস্তি পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আঙুলের চোট সারিয়ে প্লেঅফের আগেই দলে ফিরছেন ঝোড়ো ওপেনার ফিল সল্ট (Phil Salt)। এতদিন তাঁর জায়গায় কোহলির (Virat Kohli) সঙ্গে ওপেনার হিসেবে মাঠে নামতেন ইংল্যান্ডের ক্রিকেটার জেকব বেথেল (Bethell)। তবে আবার প্রত্যাবর্তন হল সল্টের।

গত ১৮ এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পান ইংল্যান্ডের এই কিপার-ব্যাটার। তিনি ফিরে গিয়েছিলেন নিজের দেশেও। প্রায় এক মাস বাইরে থাকার পর সুস্থ শরীরে দেশে ফিরলেন সল্ট। তবে আগামী ২২ তারিখ, শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আরসিবি-র বিরুদ্ধে ২৯ বছর বয়সী এই ওপেনার খেলবেন কি না, সেই বিষয়ে কিছু জানা জানায়নি। কারণ প্লে-অফের অদূরে এসে ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেবে না, বলাই বাহুল্য।

তবে সল্টের অনুপস্থিতি সত্ত্বেও আরসিবি ইতিমধ্যেই প্লে-অফের টিকিট পাকা করে ফেলেছে। এমনকি পয়েন্ট টেবিলের প্রথম দুই নম্বরে থেকে ইতিমধ্যেই কোয়ালিফায়ার ১ এ খেলার দৌড়েও ভাল ভাবে এগিয়ে রয়েছে আরসিবি। সল্টের অনুপস্থিতিতে কোহলির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বেথেল। কিন্তু খুব একটা ফর্মে ছিলেন না এই ২২ বছরের যুবক। ৭ ইনিংস খেলেও মাত্র ৯৬ রান করেছেন বেথেল। সর্বোচ্চ রান মাত্র ২৭। চোট পাওয়ার আগে চলতি মরশুমে আরসিবি-র হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সল্ট। কোহলির সঙ্গে ওপেন করতে নেমে ৬ ইনিংসে ২০২ রান করেছিলেন তিনি।

এরই মধ্যে ভেঙ্কটেশ আইয়ার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দারুন পারফরম্যান্স করেছিলেন। অপরাজিত ছিলেন ৭৩ রানে। অধিনায়ক রজত পাতিদারের অনুপস্থিতিতে এই ইনিংস খেলেছিলেন ভেঙ্কটেশ। চোটের কারণে এই ম্যাচে খেলেননি রজত। তবে ফিল সল্ট দলে ফেরায়, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শক্তিশালী হয়ে উঠল আরসিবি স্কোয়াড, যা আশা যোগাবে আরসিবি ফ্যানদের।

Follow Us