Neeraj Chopra : হঠাৎ ছন্দপতন, আসন্ন এশিয়ান গেমসে খেলবেন না নীরজ চোপড়া! কেন জানেন?

Asian Games: চলতি বছরে দোহা ডায়মন্ড লিগে ৮৫.৬৯ মিটার ছুঁড়ে ৪র্থ স্থানে শেষ করেছিলেন নীরজ। এরপর গ্লাসগোয় ৮৫.৮৩ মিটার ছুঁড়ে রুপো জেতেন তিনি। সেই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন শ্রীলঙ্কার রুমের পাথিরাগে। জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অবধি চলবে এশিয়ান গেমস।

Neeraj Chopra : হঠাৎ ছন্দপতন, আসন্ন এশিয়ান গেমসে খেলবেন না নীরজ চোপড়া! কেন জানেন?
নীরজ চোপড়াImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 29, 2026 | 3:26 PM

নয়াদিল্লি: এশিয়ান গেমস শুরুর আগেই বিপাকে ভারত। চোটের কারণে ২০২৬ সালের বাকি মরসুমে আর দেখা যাবে না তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তার। এর ফলেই এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনাল থেকে ছিটকে গেলেন অলিম্পিকে পদকজয়ী নীরজ। গতকালই শোনা গিয়েছিল, কোয়ালিফায়ার ছাড়াই ডায়মন্ড লিগের ফাইনাল খেলবেন নীরজ, কিন্তু এই আচমকা চোটেই ছন্দপতন।

আজ, শনিবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের চোটের ব্যাপারে জানিয়েছেন নীরজ। তিনি জানিয়েছেন, অনুশীলনের সময় লিগামেন্টে চোট পান। চিকিৎসক ও নিজের টিমের সঙ্গে আলোচনা করে তিনি টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লিখেছেন, “দুর্ভাগ্যবশত, অনুশীলনের সময় আমার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপরেই ডক্টর ও আমার টিমের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি সময় আর কোনও প্রতিযোগিতায় খেলব না। এই সময়টা খারাপ সময়। কারণ, আমার মনে হচ্ছিল আমি ক্রমে নিজের ছন্দ খুঁজে পেয়েছি। তবে, এগুলোও আপনার কেরিয়ারের অংশ।”

চলতি বছরে দোহা ডায়মন্ড লিগে ৮৫.৬৯ মিটার ছুঁড়ে ৪র্থ স্থানে শেষ করেছিলেন নীরজ। এরপর গ্লাসগোয় ৮৫.৮৩ মিটার ছুঁড়ে রুপো জেতেন তিনি। সেই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন শ্রীলঙ্কার রুমের পাথিরাগে। নীরজের ছিটকে যাওয়া ভারতের এশিয়ান গেমসে পদকের আশাতেও জল ঢেলে দিল। জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অবধি চলবে এশিয়ান গেমস।

পুরুষদের জ্যাভেলিনে পদক আনার সম্ভাবনা ছিল নীরজের। কিন্তু চোটের কারণে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল। যদিও তিনি না থাকায় এখন সব দায়িত্ব সামলাবেন রোহিত যাদব। সম্প্রতি ভুবনেশ্বরে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সিলভার লেভেল কন্টিনেন্টাল ট্যুরে সোনা জিতেছেন রোহিত। এই মুহূর্তে চোট সরিয়ে ফেরাই নীরজের বড় লক্ষ্য। কারণ ২০২৬ সালে আর নামবেন না তিনি, যা ভোগাবে ভারতকে। তাই, নীরজের অনুপস্থিতিতে তিনিই এখন ভারতের সবথেকে বড় ভরসা।

Loading...
Unable to load recommendations.
Follow Us