Leander Paes: ৬ মাস আগে যোগদান বিজেপিতে, এই প্রথম ভোটে লড়বেন লিয়েন্ডার পেজ?

All India Tennis Association: চলতি বছরের মাঝে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে উপস্থিত রেখেই বিজেপিতে যোগদান করেন লিয়েন্ডার পেজ। এরপর থেকেই চর্চা হয়েছিল, তাহলে কি ক্রীড়াক্ষেত্রে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে লিয়েন্ডারকে? কিন্তু সেটি হয়নি।

Leander Paes: ৬ মাস আগে যোগদান বিজেপিতে, এই প্রথম ভোটে লড়বেন লিয়েন্ডার পেজ?
লিয়েন্ডার পেজImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Sep 08, 2026 | 12:23 PM

কলকাতা : মাস কয়েক আগেই তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এরপর থেকেই একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাহলে কি ভোটে লড়বেন দেশের এই প্রাক্তন অলিম্পিয়াড? কিন্তু না, ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন পূরণ হয়নি। ২০২৬ এর বিধানসভা ভোটে লড়েননি লিয়েন্ডার পেজ। তবে এবার জানা গিয়েছে, নির্বাচনের ময়দানে লড়তে পারেন লিয়েন্ডার।

এর মধ্যেই রয়েছে চমক। কারণ লিয়েন্ডার রাজনীতির মঞ্চে লড়ছেন না। লড়ছেন ক্রীড়া মঞ্চে। ২০২৫ সালে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (BTA) প্রেসিডেন্ট হওয়াও ভোটে জিতেই। এবার তিনি লড়তে চলেছেন সর্বভারতীয় টেনিস সংস্থার (AITA) সভাপতি পদে। AITA নির্বাচনে লিয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন ডেভিস কাপের প্রাক্তন নন প্লেইং ক্যাপ্টেন রোহিত রাজপাল। এই মুহূর্তে দিল্লির টেনিস সংস্থার প্রেসিডেন্ট তিনি। যদিও, বাংলার টেনিস সংস্থার কাউন্সিল অব মেম্বার্সের পূর্ণ সমর্থনও রয়েছে আঠারো বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর দিকে। বর্তমানে লিয়েন্ডার বিখ্যাত টেনিস তারকা রজার ফেদেরারের ‘টেনিস হল অফ ফেম’ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রয়েছেন আমেরিকাতে। তিনি এই প্রস্তাব গ্রহণ করেছেন। চলতি মাসের শেষের দিকে দেশে ফিরে পেজ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন।

BTA এর সচিব কেতন শেঠের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন মনে করে, ভারতীয় টেনিস বর্তমানে এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে ও এর জন্য দরকার এমন এক দূরদর্শী মানুষকে, যিনি খেলোয়াড়, কোচ, রাজ্য সংস্থা, প্রশাসক – সবাইকে এক জায়গায় আনতে সক্ষম।” চলতি বছরের মাঝে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে উপস্থিত রেখেই বিজেপিতে যোগদান করেন লিয়েন্ডার পেজ। এরপর থেকেই চর্চা হয়েছিল, তাহলে কি ক্রীড়াক্ষেত্রে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে লিয়েন্ডারকে? কিন্তু সেটি হয়নি। তবে এবার বিজেপিতে থাকাকালীনই ক্রীড়ার দুনিয়াতে নির্বাচনে লড়তে নামছেন দেশের এই প্রবাদপ্রতিম টেনিস তারকা।

Loading...
Unable to load recommendations.
Follow Us