BJP News: ব্যাডমিন্টন নয়, এবার সাইনা নেহওয়ালের লক্ষ্য রাজনীতি? শাটলারের কথায় মিলল বড় ইঙ্গিত!

Saina Nehwal: খেলোয়াড় হিসেবে দেশকে একাধিক পদক এনে দিয়েছেন। এবার দেশের মানুষকে সঙ্গে নিয়েও কাজ করতে ইচ্ছুক সাইনা। এমনকি সদ্য শেষ হওয়া BWF World Championship 2026-এ ভারতের হয়ে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জেতা ত্রিসা জলি ও গায়ত্রী গোপীচাঁদের প্রশংসা করেছেন সাইনা।

BJP News: ব্যাডমিন্টন নয়, এবার সাইনা নেহওয়ালের লক্ষ্য রাজনীতি? শাটলারের কথায় মিলল বড় ইঙ্গিত!
Image Credit source: TV9 Bangla GFX

| Edited By: Moumita Das

Aug 26, 2026 | 11:25 PM

নয়াদিল্লি : ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে এসে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইন নেহওয়াল। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাইনা। এতদিন সক্রিয় রাজনীতি না করলেও এবার তিনি অবশেষে নির্বাচনী প্রচারে নামার ইচ্ছেপ্রকাশ করেছেন এই তারকা।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আমি নির্বাচনে লড়তে চাই। এই মুহূর্তে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে অবশ্যই ভবিষ্যতে সেই পথে যাওয়ার কথা ভাবছি। দীর্ঘদিন দেশের হয়ে খেলেছি। এবার দেশের জন্য অন্যভাবে কাজ করতে চাই। বিজেপির কাজ আমার ভাল্লাগে। তাই দেশের উন্নয়নের উদ্যোগে আমি দলের সঙ্গে যুক্ত হয়েছি।”

তিনি এও বলেন, দেশের উন্নতির কথা তিনি সবসময় ভেবেছেন। খেলোয়াড় হিসেবে দেশকে একাধিক পদক এনে দিয়েছেন। এবার দেশের মানুষকে সঙ্গে নিয়েও কাজ করতে ইচ্ছুক সাইনা। এমনকি সদ্য শেষ হওয়া BWF World Championship 2026-এ ভারতের হয়ে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জেতা ত্রিসা জলি ও গায়ত্রী গোপীচাঁদের প্রশংসা করেছেন সাইনা। তাঁদের আত্মবিশ্বাস ও চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখার কৌশলে মুগ্ধ তিনি। সাইনা জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের সিঙ্গলস বিভাগ থেকে আরও পদক আসবে বলে আশা করেছিলেন তিনি। সেই প্রত্যাশা পূরণ না হলেও ত্রিসা ও গায়ত্রীর সাফল্যে তিনি গর্বিত।

তাঁর কথায়, “আমরা সব বিভাগে ভাল পারফর্ম করছি দেখে আমি সত্যিই খুশি। এবার মহিলাদের ডাবলসেও আমরা ভাল ফল পেয়েছি। ত্রিসা ও গায়ত্রী দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবে ওদের জন্য আমি গর্বিত।”

বিশ্ব ক্রমতালিকায় ৩৯ নম্বরে থাকা ত্রিসা ও গায়ত্রী সেমিফাইনালে ওঠার পথে তিনটি বাছাই জুটিকে হারিয়েছেন। এর ফলে মহিলাদের ডাবলসে ১৫ বছরের পদকের অপেক্ষার অবসান ঘটেছে। এর আগে ২০১১ সালে জ্বালা গাট্টা ও অশ্বিনী পোনাপ্পা এই রেকর্ড গড়েছিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us