
আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ দলের সঙ্গে মহিলা ফিজিও ও ম্যাসিউর আগে থাকলেও, কোচিং স্টাফ হিসেবে কোনও নারীর অন্তর্ভুক্তি এই প্রথম। ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার সারা টেলর ইংল্যান্ড পুরুষ দলের ফিল্ডিং কোচ নিযুক্ত হয়ে বিশ্ব ক্রিকেটে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করলেন। (Credit - Getty Images)

৩৬ বছর বয়সী সারা ইংল্যান্ডের হয়ে ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২২৬টি ম্যাচ খেলেছেন। পুরুষদের সিনিয়র জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হওয়া তিনিই প্রথম নারী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে তিনি ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। (Credit - Getty Images)

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টের রব কী সারার কাজের প্রশংসা করে জানিয়েছেন, তিনি নিজের কাজে বর্তমান বিশ্বের সেরাদের একজন। অ্যান্ড্রু ফ্লিন্টফ ও এড বার্নি-ও সারার কোচিং দক্ষতার প্রতি আস্থা প্রকাশ করেছেন। (Credit - Getty Images)

অ্যাডাম গিলক্রিস্ট একদা সারাকে 'বিশ্বের সেরা উইকেটকিপার' হিসেবে অভিহিত করেছিলেন। অস্ট্রেলিয়ার পুরুষদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম নারী হিসেবে খেলা সারা টেলরের দক্ষতা পুরুষদের প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার মতোই উন্নত ছিল বলেই মনে করা হয়। (Credit - Getty Images)

অবসর নেওয়ার পর সারা কোচিং পেশায় যুক্ত হন। ২০২৪ সাল থেকে ফ্লিন্টফের অধীনে ইংল্যান্ড লায়ন্স ও ঘরোয়া ক্রিকেটে সাসেক্স ও ম্যানচেস্টার সুপার জায়ান্টের হয়ে কাজ করেছেন তিনি। এর ফলেই জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি। (Credit - Getty Images)

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলের ফিল্ডিং কোচ না থাকায় কড়া সমালোচনা হয়েছিল। ক্যাচ ফেলার সমস্যায় জেরবার হয়ে গিয়েছিল ইংল্যান্ড দল। সারাকে নিয়োগ করে সেই খামতি পূরণ করতে চাইছে ইংল্যান্ড। মূলত গ্রাউন্ড ফিল্ডিংয়ের চেয়ে ক্যাচিংয়ের উন্নতি করাই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ। (Credit - Getty Images)

প্রচারের আলোয় না থেকে নেপথ্যে থেকে কাজ করতে ভালবাসেন সারা টেলর। তিনি মনে করেন, একজন 'ট্রেলব্লেজার' হিসেবে নিজের সেরা দিয়ে খেলোয়াড়দের মানোন্নয়ন করাই তাঁর মূল উদ্দেশ্য, যাতে তিনি কোচ হিসেবে অনেক দূর যেতে পারেন। (Credit - Getty Images)

আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে। ফিল্ডে খেলোয়াড়দের পারফরম্যান্সই সারার কোচিং কেরিয়ারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পুরো ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে সারার এই নতুন কোচিং অধ্যায়ের দিকে। (Credit - Getty Images)