Fifa World Cup: ‘দ্য লাস্ট ডান্স’, শেষবারের জন্য বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে যাঁদের!

Fifa WC : চার বছর পর শুরু হচ্ছে বিশ্বকাপ। আমেরিকার পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে ১১ জুন থেকে শুরু হবে এই লড়াই। চলবে ১৯ জুলাই পর্যন্ত। কিন্তু এই বিশ্বকাপে শেষবারের জন্য খেলবেন এমন কিছু তারকা, যাঁদের দেশের জার্সিতে আর দেখা যাবে না।

| Edited By: Moumita Das

Jun 06, 2026 | 1:31 PM

1 / 7
২০২৬ বিশ্বকাপ ফুটবল সত্যিই এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সম্মুখীন হয়েছে। চার বছর পর শুরু হচ্ছে ফুটবলের শ্রেষ্ঠ উৎসব। এক সোনালী প্রজন্মের ইতিহাসের সূর্য অস্তমিত হতে চলেছে উত্তর আমেরিকার মাটিতে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকারা, যাঁরা গত দুই দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করেছেন, তাঁরা এবারই শেষবারের মতো নামছেন বিশ্বমঞ্চে। (Credit - Getty Images)

2 / 7
লিওনেল মেসি (আর্জেন্টিনা):  ২০২২ এর বিশ্বজয়ী মহাতারকা এবার নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে নামছেন। ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকরের পায়ের ম্যাজিক দেখতে মুখিয়ে আছে সারা বিশ্ব। নীল-সাদা জার্সিতে পরপর দুই বার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানানোর সেরা মঞ্চ মেসির সামনে। (Credit - Getty Images)

3 / 7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল): ৪১ বছর বয়সেও গোলের খিদে একটুও কমেনি সি আর সেভেনের। এটি মেসির মতো তাঁরও ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (৯৭০) ক্যাবিনেটে কেবল এই একটি ট্রফিই নেই। পর্তুগালকে প্রথমবার বিশ্বকাপ জিতিয়ে নিজের রূপকথা সম্পূর্ণ করতে মরিয়া আধুনিক ফুটবলের এই সেরা 'গোলমেশিন'। (Credit - Getty Images)

4 / 7
নেইমার জুনিয়র (ব্রাজিল): ইনজুরি আর ভাগ্যের সঙ্গে লড়াই করে সেলেকাওদের 'পোস্টার বয়' আরও একবার নেমেছেন হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে। ২০০২ সালের পর থেকে আর কোনও বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। পেলের দেশের ১০ নম্বর জার্সিধারী এই তারকার এটাই শেষ বিশ্বকাপ। আমেরিকায় ২৪ বছর পর আবার দলকে ট্রফি দেওয়াই লক্ষ্য হবে এই বিশ্ব তারকার। (Credit - Getty Images)

5 / 7
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া):  ২০১৮ ব্যালন ডি'অর জয়ী ক্রোয়েশিয়ার মাঝমাঠের ম্যাজিশিয়ান লুকা মদ্রিচ। ৪০ ছুঁইছুঁই এই তারকা গত দুই বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রূপকথার মতো সাফল্য এনে দিয়েছেন মদ্রিচ। শেষ বারের মতো ক্রোটদের ফাইনালে তোলার স্বপ্ন দেখছেন এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। (Credit - Getty Images)

6 / 7
মো সালাহ (মিশর):  'মিশরীয় ফুটবলের রাজা' হিসেবে পরিচিত মো সালাহর এটা শেষ বিশ্বকাপ। লিভারপুলের এই তারকা ফুটবলার বিশ্ব ফুটবলের মানচিত্রে মিশরকে এক অনন্য জায়গায় নিয়ে গিয়েছেন। মিশরের জার্সিতে শেষবার কিছু চমকপ্রদ করে দেখতে তৈরী এই গতিশীল ফুটবলার। (Credit - Getty Images)

7 / 7
কেভিন ডি'ব্রুইন (বেলজিয়াম) বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন'-এর সেরা কারিগর কেভিন ডি'ব্রুইন। নিখুঁত থ্রু পাস আর অ্যাসিস্টের রাজাকে শেষবারের মতো দেখা যাবে রেড ডেভিলসদের জার্সিতে। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে বেলজিয়ামকে একটি বড় ট্রফি এনে দেওয়াই এখন তাঁর পাখির চোখ। (Credit - Getty Images)

Follow Us