
সান্টা ক্লারা: বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হয়েছে, দুই সপ্তাহও হয়নি। এর মধ্যেই বিদায় ঘন্টা বেজে গিয়েছে বেশ কিছু দলের। যেমন, আজ সকালের ম্যাচে ব্রাজিলের (Brazil) কাছে ৩-০ হেরে ছিটকে গেল হাইতি (Haiti)। আজ সকালে ভিনি জুনিয়র (Vini Jr.) ও কুনহার (Mathews Cunha) গোলে ব্রাজিল ৩-০ জিতেছে হাইতির বিরুদ্ধে, যার ফলে বিদায় ঘটে গেল হাইতির। আজ স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে মরোক্কো (Morocco) জেতার ফলে হাইতি বিদায় নিল বিশ্বকাপের মঞ্চ থেকে। একই সঙ্গে বিদায় নিল তুর্কিও (Turkiye)।
হাইতির অঙ্ক –
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হেরেছিল হাইতি। আজ, শনিবার ব্রাজিলের বিরুদ্ধেও তাদের হারতে হল ৩-০ গোলে। ফলে, দুই ম্যাচ খেলে ৪ গোল হজম করার পাশাপাশি একটি পয়েন্টও পায়নি তারা। যদি শেষ ম্যাচে মরক্কোর বিরুদ্ধে হাইতি জেতে, তাহলে সর্বোচ্চ ৩ পয়েন্ট জুটবে সনি নর্ডির দেশের। তাহলেও নক আউটে যেতে পারবে না হাইতি। কারণ, ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ইতিমধ্যেই ৪। আবার স্কটল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ডের পয়েন্ট ইতিমধ্যেই ৩, গোল পার্থক্য ০। সেখানে হাইতির পয়েন্ট ০, গোল পার্থক্য -৪।
তুর্কির অঙ্ক-
গ্রুপ ডি-র মধ্যে দুই ম্যাচে টানা জিতে ইতিমধ্যেই রাউন্ড অফ ৩২-এর দিকে এক পা বাড়িয়ে রেখেছে আমেরিকা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া ও তৃতীয় স্থানে প্যারাগুয়ে। আজ প্যারাগুয়ের কাছেই ১-০ হেরে ছিটকে গেল তুর্কি কারণ, তুর্কি ২ ম্যাচ খেলে ২টি ম্যাচেই হেরেছে। আজ প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ হেরেছেন আর্দা গুলাররা। এর ফলে আগামী ম্যাচ জিতলেও আর শেষ ৩২ এ যেতে পারবে না তুর্কি।
এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে মোট ৪৮টি দল। এখান থেকে প্রতি দলের প্রথম দুই দল ও প্রতি সেরা গ্রুপের তৃতীয় দল পৌঁছবে রাউন্ড অফ ৩২ এ। ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্ৰুপে। প্রতি গ্ৰুপে রয়েছে ৪টি করে দল। প্রতিটি গ্ৰুপের প্রথম দুটি দল সরাসরি নকআউট খেলবে। ১২টি গ্ৰুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দলও শেষ ৩২ দলের লড়াইতে যাবে। রাউন্ড অফ ৩২ থেকে ধীরে ধীরে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পাবে দলগুলি। তবে যেহেতু এই সব ম্যাচগুলিই নক আউট ম্যাচ, তাই হারলেই বিদায় ঘটে যাবে।
কিভাবে তৃতীয় স্থানাধিকারী দল বিচার করা হবে?
পয়েন্ট, গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে, কার্ড সংখ্যা দেখেই বিচার করা হবে কোন ৮টি দল কোয়ালিফাই করবে। তবে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের মধ্যেই বিদায় ঘটে গেল তুর্কি ও হাইতির, যা নিরাশ করবে আর্দা গুলারদের।