Real Madrid : শেষ আরবেলোয়া অধ্যায়, রিয়ালের হটসিটে কি এবার বিশ্বজয়ী কোচ?

Real Madrid New Coach : মরসুম শেষ হলেই রিয়াল ছাড়তে চলেছেন বর্তমান কোচ আলভারো আরবেলোয়া। এই মুহূর্তে লা লিগাতে ট্রফি পাওয়ার খুব কম সুযোগ তাঁর দলের সামনে। হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগও। কে হবেন মাদ্রিদের নতুন কোচ ?

| Edited By: Moumita Das

Apr 28, 2026 | 8:17 PM

1 / 8
বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি কি এবার রিয়াল মাদ্রিদের হয়ে কোচিং করতে চলেছেন? এই খবরই শোনা যাচ্ছে বিদেশী ফুটবলজগতে। স্বাভাবিকভাবে এই খবর ঘিরে আগ্রহ তুঙ্গে। (Getty Images)

2 / 8
মরশুম শেষ হলেই চাকরি হারাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। জাবি আলোনসো যাওয়ার পর তিনি হাল ধরলেও সাফল্য পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। (Getty Images)

3 / 8
আগেই চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় ঘটেছে মাদ্রিদের। এবার লা লিগাও হাতছাড়া হওয়ার পথে। আগামী ম্যাচে বার্সেলোনা জিতলেই লা লিগা থেকে বিদায় নেবে রিয়াল। (Getty Images)

4 / 8
এই মুহূর্তে শোনা গিয়েছে, মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এমন কাউকে খুঁজছেন, যিনি দক্ষ হাতে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। তাই তিনি চাইছেন যেন স্কালোনি দলের কোচ হন। (Getty Images)

5 / 8
বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে খুব ভাল সম্পর্ক স্কালোনির। সেই সম্পর্কে কি এবার ছেদ পড়বে? সেই দিকেই নজর থাকবে ফুটবল বিশ্বের। (Getty Images)

6 / 8
স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, স্কালোনির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে স্কালোনি কী চান, এখনো জানা যায়নি। (Getty Images)

7 / 8
শুধু স্কালোনি নন, রিয়ালের রাডারে রয়েছেন হোসে মোরিনহো, দিদিয়ের দেশঁর মতো হেভিওয়েট কোচেরা। অতীতে রিয়ালের হয়ে কোচিং করিয়েছেন মোরিনহো। আবার কী রিয়ালে প্রত্যাবর্তন ঘটছে তাঁর ? (Getty Images)

8 / 8
যাবতীয় উত্তর পাওয়া যাবে বিশ্বকাপের পর। আগেই ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। তারপরই জানা যাবে, আদৌ রিয়ালের কোচ হওয়ার দৌড়ে কেউ আছেন কি না। (Getty Images)

Follow Us