ICC: কানাডা ক্রিকেটেও লরেন্স বিষ্ণোইয়ের ছায়া, বড় পদক্ষেপ আইসিসির!

Cricket Canada: আর্থিক কেলেঙ্কারির মাঝেই আদালতের নির্দেশে সম্প্রতি ক্রিকেট কানাডায় নতুন নির্বাচন হয়। নতুন সভাপতি হয়েছিলেন ইন্দো-কানাডিয়ান অরবিন্দর খোসা। কিন্তু সিবিসি-র রিপোর্টে তাঁর নামও জড়িয়ে পড়ে। যদিও খোসার দাবি ছিল, সম্পূর্ণটাই একটি রাজনৈতিক প্রোপাগান্ডা।

ICC: কানাডা ক্রিকেটেও লরেন্স বিষ্ণোইয়ের ছায়া, বড় পদক্ষেপ আইসিসির!
Canada Cricket is in deep trouble amid fixing alligations.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 02, 2026 | 2:21 PM

কলকাতা : ‘সাসপেনশন’ বিতর্কে উত্তাল কানাডা ক্রিকেট। দিন কয়েক আগেই কানাডা ক্রিকেট-কে সাসপেন্ড করেছে আইসিসি। দিন কয়েক আগে আহমেদাবাদের এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাদের মতে, সদস্যপদের নিয়ম লঙ্ঘনের কারণে অবিলম্বে কানাডাকে সাসপেন্ড করেছে বোর্ড। কিন্তু ক্রিকেটারদের স্বার্থে কানাডার জাতীয় দল আইসিসির খেলায় অংশগ্রহণ করতে পারবে। এই বছরের শুরুতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল কানাডা।

এই সিদ্ধান্ত কানাডা ক্রিকেটের কাছে ‘অপ্রত্যাশিত’। তবুও, এই সিদ্ধান্তকে সন্মান জানিয়েছে কানাডা। তারা বলেছে, বোর্ডের আর্থিক ও প্রশাসনিক ত্রুটি সংশোধন করতে ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বোর্ড। আইসিসি জানিয়েছে, এই সাসপেনশন চলাকালীন আইসিসি তাদের মূল তহবিল থেকে কানাডা-কে কোনও টাকা দেবে না। তবে জাতীয় দলের জরুরি খরচের জন্য আইসিসি তরফ থেকে টাকা পাওয়া যাবে।

কেন এই সাসপেনশন?

ক্রিকেট কানাডার বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে
ব্যাপক আর্থিক অনিয়ম ও বোর্ডের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের বোর্ডকে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে হয়, যা কানাডা ক্রিকেট বোর্ড বজায় রাখতে ব্যর্থ হয়। তবে এর থেকেও বড় খবর সামনে এনেছে সিবিসি নিউজ। তারা দাবি করেছে, ক্রিকেট কানাডার বর্তমান ও সাবেক ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত রয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং এবং এর কারণে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত রয়েছে কানাডা বোর্ডের কর্তারা। গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন কানাডা দলের এক খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট জিজ্ঞাসাবাদ করেছিল। এটি আইসিসির নজরদারি আরও বাড়িয়ে দিয়েছিল।

আর্থিক কেলেঙ্কারির মাঝেই আদালতের নির্দেশে সম্প্রতি ক্রিকেট কানাডায় নতুন নির্বাচন হয়। নতুন সভাপতি হয়েছিলেন ইন্দো-কানাডিয়ান অরবিন্দর খোসা। কিন্তু সিবিসি-র রিপোর্টে তাঁর নামও জড়িয়ে পড়ে। যদিও খোসার দাবি ছিল, সম্পূর্ণটাই একটি রাজনৈতিক প্রোপাগান্ডা। এমনকি গত মাসে তাঁর বাড়িতেও গুলি চালানো হয়, যার কারণ এখনও পুলিশের কাছে রহস্য। ক্রিকেট কানাডা জানিয়েছে, তারা আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম মেনে চলবে ও আইসিসিকে সবরকম সাহায্য করবে।

Follow Us