
কলকাতা : ভারতীয় ক্রিকেটে ঘটছে চলেছে এক অবাক করা কান্ড। কোনও একটি দেশ যারা অন্য দেশে সিরিজ খেলতে আসছে কিন্তু যে দেশে আসছে, সেই দেশের হোম সিরিজ না হয়ে আগত দেশেই অ্যাওয়ে সিরিজ হিসেবে খেলবে সেই দল।
‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি রিপোর্টে জানা গিয়েছে, এই প্রথমবার আয়োজক দেশ হিসেবে ভারতের মাটিতেই খেলতে আসছে আফগানিস্তান। অর্থাৎ, ভারতের মাটিতেই ভারতকে অ্যাওয়ে সিরিজ খেলতে হবে এবার। মোট ৩ ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে। ম্যাচের সম্পূর্ণ সূচি প্রকাশ না হলেও জানা গিয়েছে সেপ্টেম্বরের ১৩,১৬,১৯ তারিখ হতে পারে মোট ৩ ম্যাচের এই সিরিজ। যদিও, ৬ জুন থেকে আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে ১ টেস্ট ও ৩ ওডিআই ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর নিজেদের ঘরের মাঠেই অ্যাওয়ে সিরিজ হিসেবে আফগান দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।
বিসিসিআই-য়ের এক কর্মকর্তার কথায়, “বিসিসিআই ও আফগানিস্তান বোর্ডের মধ্যে খুব ভাল সম্পর্ক। অতীতে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের বিরুদ্ধেও ভারত সিরিজ খেলেছে এবং এর ফলে সেই সব দেশের অর্থনৈতিক অবস্থাও ভাল হয়েছে। কিছুদিন পরেই এই দুই দলের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে টুর্নামেন্টের দিনক্ষণ জানানো হবে। যদিও এর সঙ্গে দিল্লি বোর্ডের বিষয়টাও খতিয়ে দেখা হবে কারণ দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচগুলোও এই সময়েই হবে।”
অতীতেও বহু দেশ আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে এসেছে ভারতে। ২০১৭, ২০১৮ সালেও ভারতে আফগানদের বিরুদ্ধে খেলতে এসেছিল আয়ারল্যান্ড ও বাংলাদেশ। সেই দুটি সিরিজও ভারতেই আয়োজিত করেছিল আফগানরা। অবশ্য, এই সিরিজ খেলার সময়েই ভারত ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য জাপানে তাদের ১৫ সদস্যের দল পাঠাবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস। সেই অনুযায়ীই দল ঘোষণা করতে হবে ভারতকে।