50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারির Tecno Spark 8P লঞ্চ হল ভারতে, দাম মাত্র 10,999 টাকা

Price And Specifications: Tecno Spark 8P ফোনে মেমোরি ফিউসন ফিচার রয়েছে ফোনটিতে, যার দ্বারা স্টোরেজ থেকে কিছুটা নিয়ে RAM হিসেবে ব্যবহার করা যাবে। রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 18W চার্জিং সাপোর্ট করবে।

50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারির Tecno Spark 8P লঞ্চ হল ভারতে, দাম মাত্র 10,999 টাকা
কম দামে দুর্দান্ত ফোন নিয়ে এসেছে টেকনো।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 09, 2022 | 8:15 AM

Tecno Spark 8P নামক একটি কম দামি ফোনের আগমন হল ভারতে। এই হ্যান্ডসেটে রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পাওয়ারের দিকটি নিশ্চিত করছে একটি অক্টা-কোর MediaTek SoC। মেমোরি ফিউসন ফিচার রয়েছে ফোনটিতে, যার দ্বারা স্টোরেজ থেকে কিছুটা নিয়ে RAM হিসেবে ব্যবহার করা যাবে। রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 18W চার্জিং সাপোর্ট করবে।

Tecno Spark 8P ভারতে দাম

এই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 10,999 টাকা দামে। সেই দাম ধার্য করা হয়েছে ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের জন্য। ইতিমধ্যেই এই ফোনটি বিভিন্ন রিটেল দোকান থেকে ক্রয়ের জন্য উপলব্ধ হয়েছে। আতলান্তিক ব্লু, আইরিস পার্পল, তাহিতি গোল্ড এবং তুর্কোইজ় সিয়ান এই কয়েকটি কালার মডেলে ফোনটি পাওয়া যাবে।

Tecno Spark 8P স্পেসিফিকেশন

6.6 ইঞ্চির ফুল HD+ ডট ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার পিক্সেল ডেন্সিটি 401ppi। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এছাড়া মেমোরি ফিউসন ফিচারের মাধ্যমে এই RAM-ই আবার 7GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। ফেজ় ডিটেকশন অটোফোকাস মোড সাপোর্ট করবে ফোনটি। পাশাপাশি 2K টাইম-ল্যাপস মোড, স্লো মোশন এবং ভিডিয়ো বোকের মতোও অতিরিক্ত সুবিধা মিলবে ফোনটি ব্যবহার করলে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর ও তার সঙ্গে একটি ডুয়াল LED ফ্ল্যাশ।

5000mAh ব্যাটারি রয়েছে এই টেকনো স্মার্টফোনে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট বিল্ড রয়েছে, যা IPX2 সার্টিফায়েড। DTS সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে এই ফোনটি।

Follow Us