প্রোমোটার খুনের ৮ দিন পর জালে ২ মূল অভিযুক্ত!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 05, 2026 | 6:07 PM

রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ এবং সুত্র মারফত খবর পেয়ে দিল্লি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পিলখানাকাণ্ডে তিন জনকে গ্রেফতার করেছিল হাওড়া পুলিশ কমিশনারেট। গত ২৫ ফেব্রুয়ারি প্রোমোটারের সঙ্গে কথা বলতে বলতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ ওঠে। 

দিল্লি জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার পিলখানা প্রোমোটার খুনের দুই মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। সকালে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে তাঁরা গ্রেফতার হন। ধৃতদের সিআইডির হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, খুনের পর ওই দুই আততায়ী কলকাতা থেকে বিহার এবং পরে দিল্লি পালিয়ে যায়। হাওড়া সিটি পুলিশের কয়েকটি তদন্তকারী দল তাদের পিছনে ধাওয়া করতে থাকে। রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ এবং সুত্র মারফত খবর পেয়ে দিল্লি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পিলখানাকাণ্ডে তিন জনকে গ্রেফতার করেছিল হাওড়া পুলিশ কমিশনারেট। গত ২৫ ফেব্রুয়ারি প্রোমোটারের সঙ্গে কথা বলতে বলতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ ওঠে।