রবিবার রাত পর্যন্ত ৬০ লক্ষের মধ্যে ৫৮ লক্ষ নামের নিষ্পত্তি

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 06, 2026 | 5:51 PM

সোমবার সুপ্রিম কোর্টে হয় এসআইআর মামলার শুনানি। এর আগে গুরুত্ব পূর্ণ নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ ছিল। সেই মতো চলছে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে চলছে কাজ। প্রধান বিচারপতি সূর্যকান্ত: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠি এসেছে।

সোমবার সুপ্রিম কোর্টে হয় এসআইআর মামলার শুনানি। এর আগে গুরুত্ব পূর্ণ নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ ছিল। সেই মতো চলছে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে চলছে কাজ। প্রধান বিচারপতি সূর্যকান্ত: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চিঠি এসেছে। ৬ তারিখ বেলা ১২টা পর্যন্ত ৫৯ লক্ষ ১৫ হাজার ৩৯ জনের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। তার মানে এখন আশা করা যায় সমস্ত বিষয় নিষ্পত্তি হয়েছে।কমিশনের আইনজীবী: ২৬ হাজার এর বাকি আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যাবে। আজকের মত সমগ্র প্রক্রিয়া শেষ হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত: চিঠিতে বলা হয়েছে বিভিন্ন সমস্যা সত্ত্বেও মালদহে ৮ লক্ষ মানুষের আবেদনের নিষ্পত্তি হয়েছে। কমিশনের আইনজীবী ডি এস নাইডু: ট্রাইব্যুনাল আমরা একজন কো-অর্ডিনেটর নিয়োগ করেছি। আজ সকালে একটি সমস্যা এখানে উল্লেখ হয়েছে। তার নিষ্কৃতি মধ্যেই করা হয়ে গিয়েছে।

Follow Us