TMC Councilor: TMC কাউন্সিলরের লাথিতে প্রাণ গেল ৮১ বছরের বৃদ্ধের

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2026 | 7:55 PM

জানা গিয়েছে, প্রতিবেশীর বে-আইনি নির্মাণ বানানোর প্রতিবাদ জানিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভাতে চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার বাসিন্দা তুলসী চরণ অধিকারিক। অভিযোগ, এরপরেই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে এসে হাজির হন। বেধড়ক মারধর করেন একাশি বছরের বৃদ্ধকে। এমনকী রবীনবাবু বৃদ্ধে পেটে লাথি মারেন বলেও অভিযোগ।

প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। তারই প্রতিবাদ করেছিলেন বছর একাশির এক বৃদ্ধ। পুরসভায় অভিযোগ জানানোর জন্য কাউন্সিলরের রোষানলে পড়তে হল তাঁকে? বৃদ্ধের পরিবারের দাবি, কাউন্সিলর রবীন ভট্টাচার্য লাথি মেরেছিলেন একাশি বছরের বৃদ্ধকে। সেই কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এই ঘটনা সামনে আসতেই উত্তর ব্যারাকপুরে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রতিবেশীর বে-আইনি নির্মাণ বানানোর প্রতিবাদ জানিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভাতে চিঠি দিয়েছিলেন মণিরামপুর এলাকার বাসিন্দা তুলসী চরণ অধিকারিক। অভিযোগ, এরপরেই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীবাবুর বাড়িতে এসে হাজির হন। বেধড়ক মারধর করেন একাশি বছরের বৃদ্ধকে। এমনকী রবীনবাবু বৃদ্ধে পেটে লাথি মারেন বলেও অভিযোগ।

Published on: Feb 09, 2026 07:48 PM