Mamata Banerjee: ‘বন্যা হলে আসেন না, ভোট এলে শালিখ পাখির মতো…’ কাকে বললেন মমতা?
WB Assembly Election 2026: মোদী-শাহের বাংলা সফরকেই কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ভোট এলেই শুধু বাংলায় আসেন মোদী। বন্যা, ঝড় হলে কেন বাংলায় আসেন না? কেশিয়াড়ির সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "বন্যা হলে আসেন না, ঝড় হলে আসেন না, জল হলে আসেন না। শুধু ভোট হলে ভোট পাখি, শালিক পাখির মতো উড়ে আসে। আবার ফুরুৎ করে উড়ে চলে যায়।"
দরজায় কড়া নাড়ছে ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লি থেকে বারবার রাজ্যে প্রচারে আসছেন মোদী-শাহ। আজ শনিবারই তিনটি সভা ছিল প্রধানমন্ত্রীর। অমিত শাহেরও তিনটি জনসভা ছিল। এবার মোদী-শাহের বাংলা সফরকেই কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ভোট এলেই শুধু বাংলায় আসেন মোদী। বন্যা, ঝড় হলে কেন বাংলায় আসেন না? কেশিয়াড়ির সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “বন্যা হলে আসেন না, ঝড় হলে আসেন না, জল হলে আসেন না। শুধু ভোট হলে ভোট পাখি, শালিক পাখির মতো উড়ে আসে। আবার ফুরুৎ করে উড়ে চলে যায়।”
Follow Us

