Suvendu Adhikari: অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari on North Bengal tea gardens: শুভেন্দু অধিকারী জানান,উত্তরবঙ্গে প্রায় ২৫টি চা বাগান বন্ধ হয়ে রয়েছে। ফলে হাজার হাজার শ্রমিক বেকার। প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্যাকেজ কার্যকর করতে প্রয়োজনীয় কমিটি গত রাজ্য সরকার তৈরি করেনি বলে অভিযোগ। এবার চা শ্রমিকদের উন্নয়নের জন্য চিন্তা-ভাবনা করছে বিজেপি সরকার।
পাহাড়ের উন্নয়ন নিয়ে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চা বাগান ও চা শ্রমিকদের নিয়েও বৈঠকে আলোচনা হয়। এই বিষয়ে সংবাদমাধ্যমকে শুভেন্দু অধিকারী জানান,উত্তরবঙ্গে প্রায় ২৫টি চা বাগান বন্ধ হয়ে রয়েছে। ফলে হাজার হাজার শ্রমিক বেকার। প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্যাকেজ কার্যকর করতে প্রয়োজনীয় কমিটি গত রাজ্য সরকার তৈরি করেনি বলে অভিযোগ। এবার চা শ্রমিকদের উন্নয়নের জন্য চিন্তা-ভাবনা করছে বিজেপি সরকার। অসম মডেলে চা বাগানের উন্নয়নের চেষ্টা করছেন রাজ্য সরকার। আপাতত আলোচনার স্তরে রয়েছে। শুভেন্দু আরও জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে ৩০০ কোটি টাকার সাহায্য চাওয়া হয়েছে, যাতে পাহাড় থেকে তরাই পর্যন্ত চা শ্রমিকদের কল্যাণে তা ব্যবহার করা যায়।
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য

