একমাসের জন্য বন্ধ এসআরএফটিআই
হস্টেল ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে সব পড়ুয়াদের। বহিরাগতদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের জেরে দফায় দফায় শিরোনামে এসেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপাতত সেখানে বন্ধই আছে পঠন-পাঠন। বৃহস্পতিবার নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার কথা জানানো হল।
সত্যজিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট (SRFTI)-এর দরজা বন্ধ হয়ে গেল আপাতত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত খোলা হবে না ক্যাম্পাস। বন্ধ থাকবে পঠন-পাঠন সহ সব কাজকর্ম। হস্টেল ছেড়ে বাড়ি চলে যেতে বলা হয়েছে সব পড়ুয়াদের। বহিরাগতদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের জেরে দফায় দফায় শিরোনামে এসেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপাতত সেখানে বন্ধই আছে পঠন-পাঠন। বৃহস্পতিবার নোটিস দিয়ে কলেজ বন্ধ রাখার কথা জানানো হল।
Follow Us
