আদালতের রায় শুনেই কেঁদে ফেললেন কেজরী, কেন?
দিল্লির আবগারি নীতি দুর্নীতির অভিযোগ প্রমাণ হল না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে। নিরাপরাধ ঘোষণা করা হয়েছে ওই মামলাতেই গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও। আবগারি নীতি দুর্নীতি মামলায় ২৩ জনকেই নির্দোষ ঘোষণা করেছে রাউস অ্যাভিনিউ কোর্ট। এদিন আদালতের রায় ঘোষণা হতেই কেঁদে ফেলেন কেজরীবাল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অরবিন্দ কেজরীবাল ও মণীশ সিসোদিয়া। কেজরীবাল বলেন, “এরা বলেছিল, কেজরীবাল দুর্নীতি করেছে। আমি দুর্নীতি করিনি”। এই কথা বলেই হাউহাউ করে কেঁদে ফেলেন কেজরীবাল। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন মণীশ সিসোদিয়া।