কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
Kaliachak Violence: বুধবার কালিয়াচকের ঘটনা সামনে আসার পর থেকেই একটি ভিডিয়ো ফুটেড ভাইরাল হয়। দেখা যায়, ভিড়ের মাঝে গাড়ির উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন। সবাই তাঁর কথায় হাততালি দিচ্ছেন। অনেকেই মোবাইলে বন্দি করছেন ওই ব্যক্তির ভিডিয়ো।
বুধবার কালিয়াচকের ঘটনা সামনে আসার পর থেকেই একটি ভিডিয়ো ফুটেড ভাইরাল হয়। দেখা যায়, ভিড়ের মাঝে গাড়ির উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন। সবাই তাঁর কথায় হাততালি দিচ্ছেন। অনেকেই মোবাইলে বন্দি করছেন ওই ব্যক্তির ভিডিয়ো। ঘটনার পর থেকে ওই ব্যক্তির আর কোনও খোঁজ ছিল না। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সেই মোফাক্কেরুল ইসলামকে। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে পালানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। পুলিশের দাবি, মোফাক্কেরুল ইসলামের উস্কানিতেই বুধবার বিচারকদের ঘেরাও করার ঘটনা ঘটে। কালিয়াচকের তিনটি মামলায় নাম রয়েছে ওই ব্যক্তির। ইটাহারের বাসিন্দা মোফাক্কেরুল ইসলাম কেন মালদহে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
Follow Us