বাংলার বাড়ির টাকা কোথায় যাচ্ছে? শোরগোল মালদহে

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 14, 2026 | 1:02 PM

সেই ট্যাব কেলেঙ্কারির মতোই ঘটনা। অ্যাকাউন্ট নম্বর, আধার বদলে টাকা প্রতারণা। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পেও নয়া এই জালিয়াতির চক্র সামনে এল মালদহে। প্রকল্পের উপভোক্তাদের নাম রয়েছে। কিন্তু বদলে ফেলা হয়েছে অ্যাকাউন্ট নম্বর এবং আধার। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। তৃণমূলের বক্তব্য, এই ধরনের দুর্নীতি মানা হবে না বলে দলের কড়া নির্দেশ রয়েছে। ব্যবস্থা নেওয়া হবে। শাসকদলকে কটাক্ষ করে বিজেপির বক্তব্য, তৃণমূলের সব প্রতিনিধিরাই চোর। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে ইংরেজবাজারের যদুপুর এক নম্বর ব্লকে ঘটনা। এক উপভোক্তা বলেন, এই প্রকল্পে ঘর এসেছিল। সব ঠিক থাকলেও অ্যাকাউন্ট নম্বর বদলে তাঁদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। 