Ananya Banerjee: ‘৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়’, মুখ খুললেন অনন্যা

Jun 16, 2026 | 12:28 AM

Ananya Banerjee Responds on Ward Office Controversy: মুকুন্দপুরে অনন্যার বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডের অফিস থেকে মিলল রেটচার্ট। তিনি কলকাতা পৌরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। অভিযোগ, উদ্ধার হওয়া রেটচার্টে ক্লায়েন্টের নাম লেখা, এছাড়াও লেখা রয়েছে কোন প্রমোটারের থেকে কত টাকা নিতেন, কোন চাকরিপ্রার্থীর কাছ থেকে কত টাকা নিয়েছেন, সব নাম-ঠিকানা দিয়ে সাব-সেকশন করে পরপর লেখা। কী বললেন অনন্যা?

মুকুন্দপুরে অনন্যার বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডের অফিস থেকে মিলল রেটচার্ট। তিনি কলকাতা পৌরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। অভিযোগ, উদ্ধার হওয়া রেটচার্টে ক্লায়েন্টের নাম লেখা, এছাড়াও লেখা রয়েছে কোন প্রমোটারের থেকে কত টাকা নিতেন, কোন চাকরিপ্রার্থীর কাছ থেকে কত টাকা নিয়েছেন, সব নাম-ঠিকানা দিয়ে সাব-সেকশন করে পরপর লেখা। কেবল তাই নয়, দুই তলার ওয়ার্ড অফিসে ঢুকে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড়। দোতলায় উঠতেই ঝাঁ চকচকে মেক আপ রুম। উদ্ধার গাদা গাদা কন্ডোমের প্যাকেট, গর্ভ নিরোধক, রয়েছে পাঞ্জাবিও। এই প্রসঙ্গে অন্যনা বলেন ৮ জুন পুরবোর্ড ভেঙে গিয়েছে। তারপর ওখানে কী হয়েছে, সেটা তিনি জানেন না।

Follow Us