Birbhum: কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা তাতে

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 22, 2026 | 4:06 PM

শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। সেখানকার একদল তৃণমূল কংগ্রস কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াই চলবে না এই দাবিকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

রাস্তা দিয়ে যাচ্ছিলেন বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। আর তখনই প্রকাশ্য রাস্তাতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু কেন? কী এমন হল? প্রায় দু থেকে তিন মিনিট ধরে চলল এই বিক্ষোভ। পাশাপাশি দেওয়া হল স্লোগানও। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। সেখানকার একদল তৃণমূল কংগ্রস কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াই চলবে না এই দাবিকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রায় দুই থেকে তিন মিনিট অনুব্রত মণ্ডলকে ঘিরে রাখা হয়। স্লোগানও দেওয়া হয় তরুণকে যেন সরিয়ে দেওয়া হয় সেই কারণে।