Election Announcement: বাংলা ছাড়াও কোন কোন রাজ্যের ভোট ঘোষণা?
Election in Bengal: বাংলার পাশাপাশি ভোট ঘোষণা হতে পারে আরও চার রাজ্যে। বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরির ভোট ঘোষণা হতে পারে। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে এসআইআর পর্বের শুরু থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে চর্চা বরাবরই তুঙ্গে ছিল।
আজই বাংলায় ঘোষণা হচ্ছে ভোট। বাংলার পাশাপাশি ভোট ঘোষণা হতে পারে আরও চার রাজ্যে। বিকেল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরির ভোট ঘোষণা হতে পারে। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে এসআইআর পর্বের শুরু থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে চর্চা বরাবরই তুঙ্গে ছিল। গত মাসের শেষে সামনে আসে চূড়ান্ত ভোটার তালিকা। এখনও বিচারাধীন বহু মানুষ। এবার ভোট ঘোষণা হয়ে গেলে বিচারাধীন ভোটারদের ভাগ্য কী হবে তা নিয়েও চলছে চাপানউতোর। অন্যদিকে ভোট ঘোষণার আগেই রাজ্যে বেড়ে গিয়েছে পুরোহিত, মোয়াজ্জেনদের ভাতা।
Follow Us