Asit Majumdar: চুঁচুড়ায় রচনা-অসিত বিবাদে তৃণমূলে বাড়ছে মাথাব্যথা
অসিত বলেন, "আমি এখনো বিধায়ক মিছিল ডেকেছে আমার নাম নেই। রচনা মিছিল করবে দেবাংশুকে নিয়ে। আর অর্ডার দেবে। এটা মেনে নেব না। ৭৪ জন বিধায়ক যাঁরা টিকিট পায়নি তাঁদের অপমান করেছে। কে রচনা তিন দিনের যোগি। ও দল শেখাবে?ও চায় না দেবাংশু জিতুক।"
আবার বেলাগাম চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। ছাব্বিশের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে আগেই বিক্ষুব্ধ ছিলেন তিনি। মাঝে একটু শান্ত হয়েছিলেন বটে। তবে, ফের বেলাগাম অসিত। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রুপবাজির অভিযোগ তুললেন তিনি। অসিত বলেন, “আমি এখনো বিধায়ক মিছিল ডেকেছে আমার নাম নেই। রচনা মিছিল করবে দেবাংশুকে নিয়ে। আর অর্ডার দেবে। এটা মেনে নেব না। ৭৪ জন বিধায়ক যাঁরা টিকিট পায়নি তাঁদের অপমান করেছে। কে রচনা তিন দিনের যোগি। ও দল শেখাবে?ও চায় না দেবাংশু জিতুক।”
Follow Us