সংখ্যালঘু ইস্যুতে বিধানসভায় তুমুল হইহট্টগোল
বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী ও ক্রিমিনাল ইস্যু তুলে শাসকদলকে নিশানা করেন অগ্নিমিত্রা। তিনি অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর এই মন্তব্য নিয়ে বিধানসভায় হট্টগোল শুরু হয়। অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র নিন্দা করেন ফিরহাদ হাকিম।
কলকাতা: বিধানসভার বাজেট অধিবেশনে নজিরবিহীন তরজা। বিতণ্ডায় জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী ও ক্রিমিনাল ইস্যু তুলে শাসকদলকে নিশানা করেন অগ্নিমিত্রা। তিনি অভিযোগ করেন, “এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর এই মন্তব্য নিয়ে বিধানসভায় হট্টগোল শুরু হয়। অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র নিন্দা করেন ফিরহাদ হাকিম।