ভোটের আগে কীসের ইঙ্গিত? ব্যারাকপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 28, 2026 | 7:52 PM

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের নীলগঞ্জে বিজেপি নেতা রবীন মালের বাড়িতে হামলা। অভিযোগ বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর দিকে। CCTV ফুটেজ ভাইরাল হতেই ভোটের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে আসরে তৃণমূল। গোষ্ঠীকোন্দল নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে বিজেপির উচ্চ নেতৃত্ব। ওই হামলার ঘটনায় আতঙ্কিত রবীন মালের পরিবার এবং ওই এলাকার বিজেপির নিচুতলার কর্মীরাও। যদিও এই ব্যাপারে সন্দীপ বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে নারাজ। মুখে কুলুপ এঁটেছেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষও। রবীন মাল মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা এই হামলা চালিয়েছে।