Bongaon Political Incident: শান্তনু ঠাকুরের স্ত্রীর গাড়িতে ধাক্কা তৃণমূল কর্মীর! বিতর্ক তুঙ্গে

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 14, 2026 | 5:48 PM

Bagda BJP Candidate: রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা । গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর । ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনা:  বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে বাইকের ধাক্কা। আহত বাইক আরোহীর গায়ে তৃণমূলের গেঞ্জি। তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ। জানা গিয়েছে,  উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীর সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা । গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর । ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ।

Follow Us