Baranagar: CCTV ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ
বরানগর গোপাল লাল ঠাকুর রোডে ব্যবসায়ী সুদিপ্ত ঘোষকে মারধর এবং বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রানে মারার হুমকি তৃনমুলের বিরুদ্ধে। সুদিপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে চাঁদা হিসেবে ১লক্ষ্য টাকা চাওয়া হয়।
বরানগরে সুদীপ্ত ঘোষ নামে এক ব্যবসায়ীকে আবাসনে ঢুকে মারধরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ছয় জনের নামে অভিযোগ দায়ের করা হয় বরানগর থানায়। তদন্তে নেমে বরানগর টবিন রোড থেকে রাহুল যাদব ওরফে বগা ও আয়ুষ কুন্ডু ওরফে গোপাল কে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ।
বরানগর গোপাল লাল ঠাকুর রোডে ব্যবসায়ী সুদিপ্ত ঘোষকে মারধর এবং বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রানে মারার হুমকি তৃনমুলের বিরুদ্ধে। সুদিপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে চাঁদা হিসেবে ১লক্ষ্য টাকা চাওয়া হয়। সেই টাকা না দেওয়ায় ব্যাবসায়ীকে বাড়ি থেকে তুলে সালিসি সভায় নিয়ে আসে তৃণমূল নেতা। গতকাল রাতে তার বাড়িতে নিজের দলের ছেলেদের পাঠিয়ে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ী সুদিপ্ত ঘোষের।