AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-BJP clash: ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?

TMC-BJP clash: ভোটের আগে বিজেপি নেতাকে ‘হুমকি’, বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Apr 17, 2026 | 6:05 PM

Share

WB Assembly Election 2026: বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। শেখ সুফিয়ানের বিরুদ্ধে তিনিই অভিযোগ করেছেন। হুমকি দেওয়ার ও বোমাবাজির অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান।

ভোট যত এগোচ্ছে তত তপ্ত হচ্ছে নন্দীগ্রামের মাটি। ভোটের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে হুমকি-বোমাবাজির অভিযোগ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতার উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান। পাল্টা তাঁর হুঁশিয়ারি, মিথ্যা মামলা দিয়ে মাঠ ফাঁকা করার পরিকল্পনা করছে বিরোধীরা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। শেখ সুফিয়ানের বিরুদ্ধে তিনিই অভিযোগ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান।

Follow Us