‘ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিকাণ্ডে…’, মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা কয়াল?

Jul 08, 2026 | 4:55 PM

পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের। এই নিয়ে কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বলেন, “বারুইপুরের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের মনুষ্যত্ব বিবেক বলে কিছু নেই। বিগত ১৫ বছর ধরে বাংলার মানুষ দেখেছে, জঘন্যতম সাজা করলেও কোনও সাজা হয় না। ফলে এই ঘটনা ঘটার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এখনও যদি কেউ ভাবেন, এরকম নৃশংস কাজ করলে কিছু হবে না, তারা ভুল করছে।” মমতাকে নিশানা করে টুম্পা আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক বিচার দিতেন, আজকে এরকম ঘটনা ঘটত না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ নিয়ে নানা কথা বলতেন। ওসব না বলে যদি দোষীদের সাজা দিতেন, তাহলে আজকে এটা ঘটত না। ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতেও অভিযুক্তদের বাঁচাতে ১৪ জন সরকারি আইনজীবী বদলেছিলেন। তাদের বেকসুর খালাস করে দেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি মনে করি, প্রত্যেক দোষীকে এনকাউন্টার করা উচিত। কারণ, এনকাউন্টার করলে মমতার দেখানো পথে আসামিরা আর চলবে না।”

পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের। এই নিয়ে কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বলেন, “বারুইপুরের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের মনুষ্যত্ব বিবেক বলে কিছু নেই। বিগত ১৫ বছর ধরে বাংলার মানুষ দেখেছে, জঘন্যতম সাজা করলেও কোনও সাজা হয় না। ফলে এই ঘটনা ঘটার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এখনও যদি কেউ ভাবেন, এরকম নৃশংস কাজ করলে কিছু হবে না, তারা ভুল করছে।”

মমতাকে নিশানা করে টুম্পা আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক বিচার দিতেন, আজকে এরকম ঘটনা ঘটত না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ নিয়ে নানা কথা বলতেন। ওসব না বলে যদি দোষীদের সাজা দিতেন, তাহলে আজকে এটা ঘটত না। ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতেও অভিযুক্তদের বাঁচাতে ১৪ জন সরকারি আইনজীবী বদলেছিলেন। তাদের বেকসুর খালাস করে দেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি মনে করি, প্রত্যেক দোষীকে এনকাউন্টার করা উচিত। কারণ, এনকাউন্টার করলে মমতার দেখানো পথে আসামিরা আর চলবে না।”

Follow Us