Beldanga violence case: বেলডাঙা মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! বড় কোন আপডেট?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 21, 2026 | 3:31 PM

Beldanga NIA Case: শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ (UAPA) বা ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’-এর ধারা প্রযোজ্য হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র প্রধান বিচারপতির। তাই এই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়। এই আইনি জটিলতার কারণেই মামলাটি পুনরায় প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: বেলডাঙা হিংসার মামলায় বড়সড় মোড়। মামলাটি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এনআইএ-র বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এনআইএ এই ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল, তবে এখন সেই মামলা ফেরত পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে। শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ (UAPA) বা ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’-এর ধারা প্রযোজ্য হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র প্রধান বিচারপতির। তাই এই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়। এই আইনি জটিলতার কারণেই মামলাটি পুনরায় প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Published on: Apr 21, 2026 03:25 PM
Follow Us