রোদের দেখা মেলায় ভাবছেন দুর্যোগ কেটে গেল? একেবারেই নয়! কলকাতায় একদিনেই ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতেই বাংলায় এবার বন্যার হলুদ সতর্কতা।
গত ২৪ ঘণ্টায় কেবল আলিপুরেই ১২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। উত্তর ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় সকালে রোদ দেখা গেলেও, শহরে বৃষ্টির ধারাবাহিকতা আজও বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের জন্য বিপদ আরও বেশি। পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে ডিভিসি সকাল পর্যন্ত ছেড়েছে ৭০ হাজার কিউসেক জল, জারি হয়েছে বন্যার হলুদ সতর্কতা।