BJP Leader Dilip Ghosh: বিজেপির প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা জানেন?
দিলীপ ঘোষ বলেন, "প্রার্থী হতে চেয়ে হাজার হাজার বায়োডাটা জমা পড়ছে। উনিও দিয়েছেন। দল ঠিক করবে কী করবে না করবে।" রিঙ্কু মজুমদার বলেন, "আমি বাইরের কর্মী নই। আমি সিপিএম-কংগ্রেস থেকে আসিনি। বিজেপি দিয়েই রাজনৈতিক কেরিয়ার শুরু, সেটাতেই শেষ।"
বিজেপি প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনটি কেন্দ্রের মধ্যে যে কোনও একটিতে প্রার্থী হতে চেয়েছেন তিনি। মেদিনীপুর, বীজপুর ও নিউটাউনের জন্য় বায়োডেটা জমা দিয়েছেন তিনি। ভোটের আগে দিলীপ পত্নীর বায়োডাটা জমা ঘিরে আলোচনা তুঙ্গে। দিলীপ ঘোষ বলেন, “প্রার্থী হতে চেয়ে হাজার হাজার বায়োডাটা জমা পড়ছে। উনিও দিয়েছেন। দল ঠিক করবে কী করবে না করবে।” রিঙ্কু মজুমদার বলেন, “আমি বাইরের কর্মী নই। আমি সিপিএম-কংগ্রেস থেকে আসিনি। বিজেপি দিয়েই রাজনৈতিক কেরিয়ার শুরু, সেটাতেই শেষ।”
Follow Us
Latest Videos
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা

