TMC: তৃণমূল প্রার্থীর লঙ্গরখানা চালানো নিয়ে প্রশ্ন বিজেপির

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 29, 2026 | 4:00 PM

আর বাকি ছয় দিনের মধ্যে দু দিন চিকেন,দু দিন মাছ, আর দুই দিন ডিম অর্থাৎ আমিষ মেনু পাওয়া যায় ওই হেঁসেল থেকে।দু বেলাতেই পাত পাড়ে মানুষ। কৃষ্ণের বাড়িতে যিনিই আসেন তিনিই কবজি ডুবিয়ে খান। দুপুর কিংবা রাত না খেয়ে কেউ ফিরে যায় না। সবাই পাত পেরে পেট পুরে খান।এরপর যে যার কাজে বেরিয়ে যান। এবার ভোটের মুখে এই লঙ্গরখানা নিয়েই রাজনৈতিক বিতর্ক দানা বাঁধলো।

দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। এবার তিনি তৃনমূলের টিকিটে জলপাইগুড়ি বিধানসভা আসনের প্রার্থী। উনার বাড়িতে রয়েছে একটি লঙ্গরখানা।প্রতিদিন ওই হেঁসেলে পাত পাড়েন অন্তত দুই শতাধিক মানুষ। সপ্তাহে একদিন নিরামিষ। আর বাকি ছয় দিনের মধ্যে দু দিন চিকেন,দু দিন মাছ, আর দুই দিন ডিম অর্থাৎ আমিষ মেনু পাওয়া যায় ওই হেঁসেল থেকে।দু বেলাতেই পাত পাড়ে মানুষ। কৃষ্ণের বাড়িতে যিনিই আসেন তিনিই কবজি ডুবিয়ে খান। দুপুর কিংবা রাত না খেয়ে কেউ ফিরে যায় না। সবাই পাত পেরে পেট পুরে খান।এরপর যে যার কাজে বেরিয়ে যান। এবার ভোটের মুখে এই লঙ্গরখানা নিয়েই রাজনৈতিক বিতর্ক দানা বাঁধলো।

Follow Us